দিল্লি ও উত্তরপ্রদেশে আইএস ধরপাকড়ে আটক পনেরো
নয়াদিল্লি, লখনউ: আইএস জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত সন্দেহে পনেরো জনকে আটক করেছে জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ৷ তবে অসমর্থিত সূত্রের দাবি, এদের মধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে৷ যদিও এনআইএ’র তরফে এই দাবির কোনও স্বীকৃতি মেলেনি৷

বুধবার সকাল থেকে রাজধানী দিল্লি ও উত্তরপ্রদেশে আইএস জঙ্গিদের খোঁজে ধরপাকড় শুরু করে এনআইএ৷ বিশ্বজুড়ে ত্রাস ফেলে দেওয়া এই জঙ্গি সংগঠনের নতুন মডিউল হরকত-উল-হার্ব-ই- ইসলাম এই দুই রাজ্যে জাল বিস্তার করছিল৷ সেই জাল ভাঙতেই এই ধরপাকড়৷
জানা গিয়েছে, এদিন এনআইএ দিল্লি ও উত্তরপ্রদেশ মিলিয়ে মোট ১৬টি জায়গায় তল্লাশি চালায়৷ জঙ্গি দমন শাখা, রাজ্য পুলিশ ও দিল্লি পুলিশের স্পেশাল সেলের অফিসারদের নিয়ে এই ১৬টি জায়গায় হানা দেয় জাতীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা৷ সূত্রের খবর, অনেকদিন ধরেই এই মডিউলের কাজকর্মের উপর নজর ছিল এনআইএ’র৷ এদিন এই ১৬টি জায়গা থেকে প্রচুর অস্ত্র, তলোয়ার, বিস্ফোরক, গ্রেনেড ও পিস্তল বাজেয়াপ্ত করা হয়েছে৷ সূত্রের খবর, দিল্লির একটি জায়গা থেকে গুলি সহ সাতটি পিস্তল ও উত্তরপ্রদেশের আমরোহার এক মাদ্রাসা থেকে গ্রেনেড উদ্ধার করেছে যৌথ বাহিনী৷ এখান থেকে পাঁচ জনকে গ্রেফতার করা হয়৷

পুলিশের দাবি, ধৃতরা একাধিক জায়গায় হামলার ছক কষেছিল৷ তাদের নিশানায় ছিল দিল্লি পুলিশের সদর দফতর, আরএসএসের অফিস ইত্যাদি৷ পরে সাংবাদিক সম্মেলন করে আরও বিস্তারিত জানাবেন আধিকারিকরা৷
গত সপ্তাহে এনআইএ তামিলনাড়ু থেকে মহম্মদ সুলেইমান নামে এক আইএস ষড়যন্ত্রকারীকে গ্রেফতার করে৷
The post দিল্লি ও উত্তরপ্রদেশে আইএস ধরপাকড়ে আটক পনেরো appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2EQ9FoK
via IFTTT
Comments
Post a Comment