বীরভূমে গাঁজার কেসে শ্রীঘরে বন্দি তৃণমূল কর্মী শিসমূল সেখ
কলকাতা: এ যেন উলট পূরাণ। গাঁজার কেস খেয়ে শ্রীঘরে রয়েছে তৃণমূল কর্মী। তাও আবার বীরভূম জেলায়।
আরও পড়ুন- সরকার গঠন নয়, সমর্থন নিয়ে লড়াই শুরু কংগ্রেস-বিজেপির
রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস প্রভাবিত জেলা হচ্ছে বীরভূম। ওই জেলার দলীয় সভাপতি অনুব্রত মণ্ডল রাজ্য রাজনীতির একজন অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। দাপুটে নেতা অনুব্রতর মুখেই শোনা গিয়েছিল বিরোধী বিজেপি নেত্রীকে ‘গাঁজা কেস দিয়ে অ্যারেস্ট করিয়ে দেওয়ার’ কথা।
আরও পড়ুন- একমাত্র মুসলিম পরিবারের সদস্যকেই নির্বাচিত করল হিন্দু গ্রাম

আরও পড়ুন- ডোকলাম সংঘাতের পর ‘হাতে-হাত’ রেখে মহড়ায় নামছে ভারত-চিন
মাস খানেক আগে ফাঁস হয়েছিল সেই বিস্ফোরক ভিডিও। যেখানে দেখা গিয়েছিল দলীয় বৈঠকে বিজেপি নেত্রীকে গাজার কেস দিয়ে জেলে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিচ্ছেন অনুব্রত মণ্ডল। তবে সেই বিজেপি নেত্রী ছিলেন পূর্ব বর্ধমান জেলার বাসিন্দা। কিন্তু অনুব্রতর নিজের জেলা বীরভূমে গাঁজার কেসে জেলে রয়েছে তৃণমূল নেতা।

আরও পড়ুন- প্রেসিডেন্ট ম্যাক্রোঁর অস্বস্তি বাড়িয়ে প্যারিসজুড়ে বিক্ষোভকারীদের তাণ্ডব
শ্রীঘরে থাকা ওই তৃণমূল কর্মীর নাম শিসমূল সেখ। অভিযোগ দলের গোষ্ঠী কোন্দলের কারণেই তাকে জেলা যেতে হয়েছে। বীরভূম জেলার মুরারইয়ের পাইকর ব্লকের তৃণমূল সভাপতি আফতাবুদ্দিন মল্লিক নানাবিধ অনৈতিক কাজের সঙ্গে জড়িত। সেই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল শিসমূল। সেই ‘অপরাধেই’ জেলে যেতে হয়েছে তৃণমূল কর্মী শিসমূল সেখকে।

আরও পড়ুন- ইউরোপকে ছাড়িয়ে বিশ্বের উচ্চতম রেলব্রিজ তৈরি হচ্ছে মনিপুরে
পরিবারের একমাত্র রোজগেরে ব্যক্তি ছিল শিসমূল সেখ। বাড়িতে স্ত্রী রয়েছে। একই সঙ্গে রয়েছে ছয় মাসের সন্তান। দুধের শিশুর মুখে দুধ তুলে দেওয়াটাই এখন প্রতিকূল হয়ে দাঁড়িয়েছে শিসমূলের স্ত্রীর। গত ১৫ মাস ধরে প্রায় অনাহারে দিন কাটছে বলে দাবি করেছেন শিসমূলের স্ত্রী।

আরও পড়ুন- জানেন আপনার ৩০টাকায় কেনা পেঁয়াজের জন্য মাত্র ৫০ পয়সা পাচ্ছেন কৃষক
বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। মুরারইয়ের অনেক তৃণমূল কর্মী শিসমূলের স্ত্রীকে সঙ্গে নিয়ে আফতাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে অনুব্রতর কাছে। সমগ্র বিষয়টি খতিয়ে দেখা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কেষ্ট। তাঁর কথায়, “এই বিষয়ে আগে পর্যবেক্ষক ত্রিদিব ভট্টাচার্যের থেকে খোঁজ নেব। তারপরে যা ব্যবস্থা নেওয়ার নেওয়া হবে।” যদিও ব্লক সভাপতি আফতাবুদ্দিনের বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়েছেন অনুব্রত মণ্ডল।
The post বীরভূমে গাঁজার কেসে শ্রীঘরে বন্দি তৃণমূল কর্মী শিসমূল সেখ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2BZxQiP
via IFTTT
Comments
Post a Comment