চলতি মাসে এই পাঁচ কাজ না সেরে ফেললে ভয়ানক বিপদে পড়বেন
ডিসেম্বর মাস শুরু হয়ে গিয়েছে অর্থাৎ শেষ হতে চলেছে ২০১৮ সাল৷ এই বছর শেষ হওয়া আগে অবশ্যই সেরে ফেলুন কয়েকটি কাজ৷
১) যারা এখনও আয়কর রিটার্ন জমা দেয়নি অর্থাৎ নির্দিষ্ট সময়সীমা জমা দিতে পারেননি তারা অবশ্যই তা জমা করে দিন ৩১ ডিসেম্বরের মধ্যে৷ কেননা তারা এক্ষেত্রে ৫০০০টাকা জরিমানা দিয়ে রিটার্ন জমা করতে পারবেন৷ কিন্তু ১জানুয়ারির পর কিন্তু ৩১মার্চ পর্যন্ত তা জমা করতে পারবেন তবে সেক্ষেত্রে ১০,০০০টাকা জরিমানা দিতে হবে৷
২) রিজার্ভ ব্যাংকের নির্দেশিকা অনুসারে এই মাসে বদলে ফেলতে হবে আপনার ডেবিট বা ক্রেডিট কার্ডটি৷ কারণ আপনার কাছে যদি থাকে ম্যাগেনেটিক স্ট্রাইপ ডেবিট অথবা ক্রেডিট কার্ড সেটিকে অবিলম্বে বদলে চিপ বেস কার্ডে পরিণত করতে হবে৷ আর এই পরিবর্তনের কাজটা ৩১ ডিসম্বরের মধ্যে সেরে ফেলতে হবে কেননা ওই পুরনো কার্ডটি ব্লক হয়ে যাবে ১জানুয়ারি থেকে৷ ফলে দেখে নিন আপনার কার্ডটা চিপ বেসড কিনা না হলে তা বদলে নিন৷

৩) রিজার্ভ ব্যাংকের নিয়মানুসারে নন সিটিএস চেক থাকলে তা আর ক্লিয়ারিং এর অযোগ্য হয়ে পড়বে ৩১ ডিসেম্বরের পরে৷ যদি থাকে তা এখনই ব্যবহার করে নিন এবং ব্যাংকের কাছ থেকে নতুন সিটিএস চেক চেয়ে পাঠান৷ যাতে ১ জানুয়ারির পরে আর কোনও নন সিটিএস চেক অন্য কাউকে ইস্যু না করেন৷
৪) আপনার মোবাইল নম্বর স্টেট ব্যাংকের কাছে নথিভুক্ত না থাকলে ১ ডিসেম্বরের পর থেকে আপনি আর নেট ব্যাংকিং করতে পারবেন না৷ এক্ষেত্রে স্টেট ব্যাংকের ওযেবসাইটে গিয়ে গ্রাহক তার নম্বরটি যেন নথিভুক্ত করিয়ে নেন যাতে নেট ব্যাংকিং করতে কোনও রকম অসুবিধা না হয়৷

৫) ৩০ নভেম্বর থেকে বনধ হয়েছে এসবিআই-এর মোবাইল ওয়ালেট অ্যাপ ফলে আর সেটা ব্যবহার করে নোরও রকম লেনদেন করা যাবে না৷ কিন্তু ওই ওয়ালেটে যদি আপনার কোনও টাকা পড়ে থাকে তাহলে আপনি আপনার নিকটবর্তী স্টেট ব্যাংকের শাখায় গিয়ে ওই টাকা ফেরতের জন্য আবেদন করুন৷
The post চলতি মাসে এই পাঁচ কাজ না সেরে ফেললে ভয়ানক বিপদে পড়বেন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2PqeO8F
via IFTTT
Comments
Post a Comment