নৌসেনা ঘাঁটিতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত দুই আধিকারিক
কোচি: নৌসেনা ঘাঁটিতে ভয়াবহ দুর্ঘটনা৷ মৃত্যু হয়েছে দুই নৌসেনার৷ কোচির নৌসেনা ঘাঁটিতে ঘটে দুর্ঘটনাটি৷ একটি হেলিকপ্টার হ্যাংগারের দরজা ভেঙে পড়ায় মারা যান দুই নৌসেনা আধিকারিক৷
এখনও অবধি মৃত নৌসেনা আধিকারিকের নাম পরিচয় জানা যায়নি৷ নৌসেনার মুখপাত্র জানিয়েছে, এদিন সকাল ৯টা নাগাদ ঘটে দুর্ঘটনাটি৷ হেলিকপ্টার হ্যাংগারের দরজা ভেঙে পড়ার পর গুরুতর জখম হন দুই জন৷ পরে তাদের সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয়৷
এই ঘটনায় নৌসেনার তরফে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷
The post নৌসেনা ঘাঁটিতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত দুই আধিকারিক appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2EMxm1s
via IFTTT
Comments
Post a Comment