উর্জিতের পর আরবিআই গভর্ণরের পদে দৌড়ে কারা
নয়াদিল্লি: উর্জিত প্যাটেলের পদত্যাগের পরেই আবার শুরু হয়ে গিয়েছে তার জায়গায় কারা আসতে পারেন সেই নিয়ে জল্পনা৷ ফলে বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে আসছে বেশ কয়েকটি নাম৷
সেক্ষেত্রে যে নামগুলি উঠে আসছে তাঁরা হলেন-
এনএস বিশ্বনাথন যিনি বর্তমানে ২০১৬ থেকে রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে রয়েছেন৷
সুভাষচন্দ্র গর্গ, যিনি বর্তমানে অর্থ বিষয়ক সচিব ৷ তিনি বিশ্ব ব্যাংকের প্রাক্তন ডিরেক্টর৷ তাছাড়া তাঁকে দেখা যেত রিজার্ভ ব্যাংকের সুদের হার বাড়ানোর ক্ষেত্রে বিরোধিতা করতে৷
পড়ুন: সকালে শেয়ার বাজার থেকে টাকার বিনিময় মূল্য নিম্নমুখী
সুবীর গোকার্ণ যিনি বর্তমানে আইএম এফের এক্সিকিউটিভ ডিরেক্টর৷ তাছাড়া তিনি ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত ছিলেন রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর৷
রাজীব কুমার যিনি বর্তমানে অর্থ পরিষেবা সংক্রান্ত সচিব৷
পড়ুন: সেমিফাইনালেই বোঝা গেল বিজেপি কোথাও নেই: মমতা
শক্তিকান্ত দাস যিনি ২০১৫ থেকে ২০১৭ সালে ছিলেন প্রাক্তন অর্থ বিষয়ক সচিব৷ অর্থাৎ ওই সময় নোট বাতিল হয়েছিল৷ তিনি বর্তমানে অর্থ কমিশনের সদস্য৷
হাসমুখ আধিয়া যিনি প্রাক্তন অর্থ সচিব৷ মোদী ঘনিষ্ট এই প্রাক্তন আমলা কাজ করেছেন একেবারে মোদী যখন গুজরাতে মুখ্যমন্ত্রী তখন থেকেই৷
The post উর্জিতের পর আরবিআই গভর্ণরের পদে দৌড়ে কারা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2EhBKVI
via IFTTT
Comments
Post a Comment