পদ্মাপারে ভোট: মরিয়া খালেদার শেষ লড়াই শুরু
ঢাকা: বাংলাদেশের জাতীয় নির্বাচনে তিনি থাকবেন না এটা একরকম ধাক্কা বিরোধী দল বিএনপির কাছে৷ ফলে ১৯৯৯১ সাল থেকে তিনিই দেশের অন্যতম রাজনৈতিক মুখ তথা দু বারের প্রধানমন্ত্রী৷ এমন হেভিওয়েট নেত্রী এখন দুর্নীতির দায়ে জেল বন্দি৷ তাই একাদশ জাতীয় নির্বাচনে প্রার্থী পদ বাতিল হয়েছে বেগম জিয়ার৷
তিনটি কেন্দ্র থেকে লড়াই করার জন্য জেলবন্দি খালেদা জিয়ার মনোনয়ন দাখিল করেছিল বিএনপি৷ নির্বাচন কমিশন সবকটি বাতিল করেছে৷ আসন্ন নির্বাচনের মাঠে থাকতে তাই মরিয়া চেষ্টা চালালেন খালেদা৷
নিজের প্রার্থীপদ ফেরত পেতে নির্বাচন কমিশনে আপিল করেছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। বুধবার তাঁর আইনজীবীরা আপিল আবেদন করেন। খালেদা জিয়ার জমা দেওয়া তিনটি মনোনয়নপত্রের জন্য পৃথকভাবে এই আপিল করা হয়। বুধবার আবেদনের জমা দেওয়ার শেষ দিন ছিল। বৃহস্পতিবার থেকে পরবর্তী তিন দিন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার নেতৃত্বে পুর্ণাঙ্গ কমিশন আপিল শুনানি শেষে সিদ্ধান্ত নেবে। সেখানে কেউ ক্ষুব্ধ হলে উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য বিএনপির নেত্রী জেল বন্দি খালেদা জিয়ার তিনটি মনোনয়নপত্রই বাতিল করা হয়। তিনি ফেনী-১, বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
খালেদা জিয়ার মুক্তির দাবি উঠছে বাংলাদেশের রাজনৈতিক মহলে৷ বিরোধী ঐক্যজোটের তরফেও হয়েছে আবেদন৷ এদিকে বিএনপির দাবি, অসুস্থ দলনেত্রী তথা প্রাক্তন প্রধানমন্ত্রীকে জেলে বন্দি রেখে ভোট জেতার চেষ্টা করছে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী খেশ হাসিনা৷
The post পদ্মাপারে ভোট: মরিয়া খালেদার শেষ লড়াই শুরু appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Ud429A
via IFTTT
Comments
Post a Comment