‘বিজেপিকে মানতে হবে বিহারে জেডিইউ-ই বড় দল’
নয়াদিল্লি: লোকসভায় আসনরফা নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ উগড়ে দিয়েছিল শরিক জেডিইউ৷ বিপদের গন্ধ পেয়েই ময়দানে নামেন বিজেপির সর্বভারতীয় সভাপতি৷ আপাতভাবে এনডিএ শিবিরে নীতীশের সঙ্গে কোনও বিবাদ নেই বড় শরিকের৷ কিন্তু কান পাতলেই শোনা যায় চাই চাপা আগুনের কথা৷
আরও পড়ুন: বিনাশ কালে বুদ্ধি নাশ হয়েছে: বিস্ফোরক এই তৃণমূল সাংসদ
বিহারে বিজেপির কর্তত্ব কোনও মতে মানতে নারাজ জেডিইউ৷ নরেন্দ্র মোদীর নেতৃত্ব মানলেও জেডিইউ মুখপাত্র সঞ্জয় সিংয়ের কথায়, ‘‘এডিএতে কোনও বিবাদ নেই৷ কিন্তু এটা প্রমাণিত যে বিহারে জেডিইউ এনডিএন বড় শরিক৷’’

আসনরফার আগেই বিহারে বেশি আসনে লড়াই করার কথা জানায় এনডিএর আরও এক শরিক রামবিলাস পাসোয়ানের লোক জনশক্তি পার্টি৷ সেই দাবিকে অবশ্য গুরুত্ব দিতে নারাজ রাজ্যের বৃহৎ ক্ষমতাসীন দল৷ সঞ্জয় সিংয় বলেন, ‘‘এনডিএ হবিহারের সহ আসনে লড়বে৷ ৪০ আসনেই জয় আনবে৷’’
আরও পড়ুন: মমতার উপর চাপ বাড়াতে জানেন কি সিদ্ধান্ত নিলেন সরকারি কর্মীরা?
বিহার থেকেই নির্বাচিত রাষ্ট্রীয় লোক সমতা পার্টি কয়েকদিন আগেই এনডিএ ত্যাগ করে৷ দলের প্রদান উপেন্দ্র কুশহাওয়ার অভিযোগ ছিল বিজেপির চাণক্য অমিত শাহ শরিকদের কোনও কথাতেই গুরুত্ব দিতে রাজি নয়৷ তাই অসম্মান নিয়ে দলে থাকে লাভ নেই৷ আপাপতত শিবির বদলে তাঁর ঠাঁই ইউপিএ- শিবিরকে৷

পাঁচ রাজ্যের ভোটেই প্রমাণ গো-বলয়ে ভোট কমবে গেরুয়া বাহিনীর৷ শরিক শিবসেনাও মাঝেমধ্যেই উলটো কথা বলছে৷ ১৯শে রাজধানীর ক্ষমতা দখলের যুদ্ধে তাদের টার্গেটে পূর্ব ভারত৷ বাংলা, বিহার থেকে আসন বাড়াতে মরিয়া তারা৷ এই আবস্থায় শরিকদের হুঙ্কারেও তাই কড়া কথা বলতে নারাজ মোদী-শাহ জুটি৷
আরও পড়ুন: লোকসভা ভোটের আগে ফের অনশনে বসবেন আন্না হাজারে
সেই সুযোগকেই ভালো করে কাজে লাগাচ্ছে নীতীশরা৷ দলের মুখপাত্রের কথাতেই তা স্পষ্ট৷ প্রশ্ন উঠছে জোট কী তাহলে সর্বাত্মক হবে৷ উত্তরে সঞ্জয় কুমার বলেন, ‘‘জোটের মধ্যে কোনও বিভেদ নেই৷ লড়াই হবে ঐক্যবদ্ধবাবেই৷’’ তবুও কোথাউ যেন সিদুঁরে মেঘ দেখছে বিজেপি৷
The post ‘বিজেপিকে মানতে হবে বিহারে জেডিইউ-ই বড় দল’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2T45kT6
via IFTTT
Comments
Post a Comment