স্ত্রীর সঙ্গে ঝগড়া, ঝাঁপ দিয়ে আত্মঘাতী এইমস চিকিৎসক

নয়াদিল্লি: আবাসন থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক চিকিৎসক৷ এইমসের চিকিৎসক ওই ব্যক্তি দক্ষিণ দিল্লির হৌজ খস এলাকার বাসিন্দা৷ বুধবার আবাসনের চতুর্থ তল থেকে ঝাঁপ মেরে আত্মহত্যা করে সে৷ পুলিশ আসার আগে গুরুতর জখম অবস্থায় ওই চিকিৎসককে এইমসের ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই মৃত্যু হয় তাঁর৷

জানা গিয়েছে, মৃত চিকিৎসকের নাম মণীশ শর্মা (৩৪)৷ জন্মসূত্রে রাজস্থানের বাসিন্দা হলেও কর্মসূত্রে দিল্লিতে থাকত সে৷ দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের চিকিৎসক৷ এইমসের অন্যান্য চিকিৎসকদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে মণীশ ডিএম করবে বলে তার প্রস্তুতি নিচ্ছিল৷ মৃতের স্ত্রী তৃপ্তি চৌধুরীও পেশায় চিকিৎসক৷ প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, ঘটনার দিন স্ত্রীর সঙ্গে তুচ্ছ বিষয়ে ঝগড়া হয়৷ এরপর মদ্যপান করে সে৷ সঙ্গে কিছু কড়া ওষুধও খায়৷ আবাসনে যখন তিনি একা ছিলেন তখন ব্যালকনি থেকে ঝাঁপ মারেন৷

এরপর মণীশের প্রতিবেশি ও বন্ধুরা তাঁকে রক্তাক্ত অবস্থায় এইমসের ট্রমা সেন্টারে নিয়ে যায়৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ ময়নাতদন্তের পর মৃতদেহ মণীশের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে৷ তবে তদন্ত এখনও চলছে৷

The post স্ত্রীর সঙ্গে ঝগড়া, ঝাঁপ দিয়ে আত্মঘাতী এইমস চিকিৎসক appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2RkoAON
via IFTTT

Comments