আমাদের মোদী আছে, তোমাদের প্রধানমন্ত্রী কে? বিরোধীদের প্রশ্ন বিজেপির
নয়াদিল্লি: লোকসভা ভোটের মুখে বিরোধীদের মহাজোট গঠনের তৎপরতা তুঙ্গে৷ সোমবারই একসাথে বসছে বিরোধী শিবিরের রথী মহারথীরা৷ তার আগে বিজেপি বিরোধী মঞ্চ গঠনকে কটাক্ষ করলেন কৈলাস বিজয়বর্গীয়৷ বিজেপির জাতীয় সাধারণ সম্পাদকের উপহাস আগে প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করুক বিরোধীরা৷ তারপর মোদীকে তখত থেকে হঠানোর চিন্তা করুক তারা৷
বিজয়বর্গীয় বলেন, ‘‘আমাদের বিরুদ্ধে লড়াইয়ে বিরোধীরা একজোট হচ্ছে৷ কিন্তু আগে তারা প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করুক৷ তারপর আমাদের বিরুদ্ধে লড়াই করে মোদীকে ক্ষমতাচ্যুত করার স্বপ্ন দেখা উচিত৷’’ তাঁর আরও সংযোজন, ‘‘আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছে৷ কিন্তু বিরোধীদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে?’’
এমন এক পরিস্থিতিতে বিরোধীরা আজ বৈঠকে বসছেন যখন আর কয়েকঘণ্টা পরেই পাঁচটি বিধানসভা ভোটের ফলাফল ঘোষণা হবে৷ তার আগে বিভিন্ন জনমত সমীক্ষার ফলাফল বিরোধী শিবিরের মনোবল চাঙ্গা করেছে। পালটা চাপ বাড়িয়েছে মোদী-অমিত শাহদের। কারণ ভোটের পর জনমত সমীক্ষা যা বলছে তাতে পাঁচ রাজ্যের ফলাফলে যথেষ্ট চাপ রয়েছে বিজেপির। এমনকি বেশ কয়েকটি রাজ্য হাতছাড়া পর্যন্ত হতে পারে বলে এই সমীক্ষার পূর্বাভাসে উঠে এসেছে। এমন প্রেক্ষাপটে দিল্লিতে আজ বিজেপির বিরুদ্ধে মহাজোটের ডাক।
মোদী-অমিত শাহের উপর চাপ বাড়িয়ে বিজেপি বিরোধী শক্তিগুলিকে এক ছাতার তলায় আনার চেষ্টা। আর সেই লক্ষ্যেই বৈঠক ডেকেছেন তেলুগু দেশম পার্টির নেতা এন চন্দ্রবাবু নাইডু। তাঁর আহ্বানে সাড়া দিয়েছেন দেশের তাবড় বিরোধী নেতারা। ইতিমধ্যে বৈঠকে যোগ দিতে দিল্লি উড়ে গিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে পৌঁছে গিয়েছেন ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন, এম কানিমোঝি৷ রাজধানীতে পৌঁছে গিয়েছেন বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলের নেতারাই। ফলে এই পরিস্থিতিতে জোটের মঞ্চ অনেকটাই প্রস্তুত। আজ তাই বৈঠকের দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের।
The post আমাদের মোদী আছে, তোমাদের প্রধানমন্ত্রী কে? বিরোধীদের প্রশ্ন বিজেপির appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2EmTYpO
via IFTTT
Comments
Post a Comment