পদ্মাপারে ভোট: খালেদার ভোটভাগ্য রসাতলে, দলীয় দফতরে তালা
ঢাকা: দলনেত্রীর কি হবে তা বয়েই গিয়েছে কর্মী সমর্থকদের৷ তিনি প্রার্থী না হলেও কিছুই যায় আসেনা যেন এমন মনোভাব৷ কিন্তু খালেদা জিয়ার নাম নিয়েই ভোটে লড়তে মরিয়া প্রার্থী পদের দাবিদাররা৷ ফলে লক্ষ্য সেই দলীয় টিকিট ও শিলমোহর৷ আর সেটা না পেয়েই ক্ষোভ উগরে উঠল৷
শনিবার যখন নির্বাচন কমিশনে বিএনপি নেত্রী খালেদা জিয়ার প্রার্থী হওয়ার বিষয়টি নিয়ে শুনানি চলছিল, তখনই ঘটছে বিতর্কিত ঘটনা৷
ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের গেটে তালা দিয়ে দিলেন প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের সমর্থকরা। চাঁদপুর-১ আসনে মিলনকে মনোনয়ন দেওয়ার দাবিতে শুরু হয় এই অভিনব বিক্ষোভ৷ মুহূর্তে সেইল ছবি ভাইরাল হয়ে যায়৷ প্রতিদ্বন্দ্বী তথা ক্ষমতাসীন আওয়ামী লীগ কর্মী সমর্থকরা শুরু করেন হাসি-তামাসা৷ সোশ্যাল সাইটে ঝড় তুলেছে এই ছবি৷
গেটে তালা দেওয়ার ছবি বিএনপির মিলন অনুগামীরা সোশ্যাল সাইটে ছড়িয়ে দিয়েছেন৷ এদিকে দলনেত্রী তথা প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ভোটে দাঁড়াতে পারবেন না তা একপ্রকার নিশ্চিত সেটা বুঝে গিয়েছেন সবাই৷ জিয়া চ্যারিটেবল সোসাইটির আর্থিক দুর্নীতি মামলায় তাঁর জেল হয়েছে৷
চাঁদপুর-১ আসনে বিএনপির টিকিট পেতে মরিয়া হয়েছিলেন প্রাক্তন মন্ত্রী এহসানুল হক মিলন। কিন্তু সেখানে এবার মনোনয়ন পেয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোশারফ হোসেন। শুক্রবার রাতে প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পরেই এহসানুল হক মিলনের সমর্থকরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করে দেয়। দলীয় দফতরের প্রবেশপথ আটকে দেওয়া হয়৷ এই সময় কার্যালয়ের ভেতরে ছিলেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভি সহ কয়েকজন কর্মকর্তা৷
The post পদ্মাপারে ভোট: খালেদার ভোটভাগ্য রসাতলে, দলীয় দফতরে তালা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Pr5qBT
via IFTTT
Comments
Post a Comment