রথযাত্রার নিয়ে নিজের অবস্থান জানাক রাজ্য: কলকাতা হাইকোর্ট
স্টাফ রিপোর্টার, কলকাতা: বিজেপির গণতন্ত্র বাঁচাও রথযাত্রা শুরু হতে আর মাত্র একদিন বাকি৷ আগামি ৭ ডিসেম্বর কোচবিহারে শুরু হচ্ছে সেই রথযাত্রা৷ কিন্তু সেই নিয়ে রাজ্য সরকার এবং বিজেপির মধ্যে সমস্যা থাকায় জল গড়িয়েছিল হাইকোর্টেও৷ বুধবার দুপুর ২টোয় এই মামলার শুনানি শুরু হয় বিচারপতি তপোব্রত চক্রবর্তীর এজলাসে৷ কিন্তু আজও এই বিষয়টি নিয়ে চূড়ান্ত কিছু জানা যায়নি৷
হাইকোর্টের বিচারপতি প্রশ্ন করেন, এই রথযাত্রা নিয়ে রাজ্য সরকার এবং বিজেপির মধ্যে আলোচনা সাপেক্ষে সমাধান সম্ভবপর কিনা৷ রাজ্য প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করছে তাও জানতে চাওয়া হয়৷ আগামিকাল সকাল ১০.৩০টা নাগাদ রাজ্য সরকার এই সংক্রান্ত বিষয়ে তার বক্তব্য জানালে চূড়ান্ত রায় দেবে কলকাতা হাইকোর্ট৷

প্রসঙ্গত, রথযাত্রায় নিরাপত্তার দাবি নিয়ে অভিযোগ তুলেছিল গেরুয়া শিবির৷ বার বার পুলিশি সহায়তা চেয়েও তা মেলেনি বলে জানানো হয়৷ রথ যাত্রার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে রাজ্য় বিজেপি।
পড়ুন: অমিতের ডাকে মমতার সঙ্গ ছাড়লেন অতুল
তবে বিজেপির এই আবেদনপত্র প্রসঙ্গে রাজ্য সরকারের পক্ষ থেকে আদালতে জানানো হয় যে এটিতে প্রচুর ভুল রয়েছে৷ তাছাড়া একদিনে অনুমতি দেওয়া সম্ভবপর নয়, কারণ এই রথযাত্রায় ভীন রাজ্যের রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন৷ প্রশাসনকে ঢেলে সাজাতে সময়ের প্রয়োজন৷ আর বিজেপির পক্ষ থেকে এই রথযাত্রায় কত লোকের সমাগম হবে তা স্পষ্ট না জানানোয় আরও অসুবিধা হচ্ছে৷ পাল্টা বিজেপির পক্ষ থেকে জানানো হয়, একসঙ্গে সব জেলায় এই যাত্রা শুরু হচ্ছে না, তাই সেক্ষেত্রে অসুবিধা হওয়ার কথা নয়৷

প্রসঙ্গত, আগামী ৭, ৯ এবং ১৪ ডিসেম্বর যথাক্রমে কোচবিহার, গঙ্গাসাগর এবং তারাপীঠ থেকে রথযাত্রা বার করবে বিজেপি৷ ওই যাত্রার নাম দেওয়া হয়েছে গণতন্ত্র বাঁচাও যাত্রা৷ রথে চড়ে রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রে ঘুরবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ থাকার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর৷ এরই মধ্যে উত্তরবঙ্গে প্রধানমন্ত্রীর সভা সেই রথযাত্রায় বাড়তি অক্সিজেন জোগাবে বলে মনে করা হচ্ছে৷
The post রথযাত্রার নিয়ে নিজের অবস্থান জানাক রাজ্য: কলকাতা হাইকোর্ট appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Sxbj2v
via IFTTT
Comments
Post a Comment