‘২০২৯ সাল পর্যন্ত মোদীকে হারানো অসম্ভব’
স্টাফ রিপোর্টার, হাওড়া: পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে ভরাডুবি ঘটেছে বিজেপির। খোয়া গিয়েহে নিজেদের দখলে থাকা তিন রাজ্য। যেগুলির মধ্যে দুই রাজ্যে দীর্ঘ দেড় দশক ক্ষমতায় ছিল পদ্ম শিবির।
যা দেখে বেশ উচ্ছ্বসিত বিরোধী শিবির। ফের সুদিনের স্বপ্ন দেখতে শুরু করেছে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ইউপিএ জোটে যোগ দিচ্ছে অনেক অঞ্চলিক রাজনৈতিক দল। ফের মোদী বিরোধী মহাজোট তৈরি হয়েছে বিহারে।

এই অবস্থায় বিরোধীদের পালটা আক্রমণ করলেন বিজেপির জাতীয় নেতা জয় বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে ২০২৯ সালেও বিজেপিকে হারাতে পারবে না কোনও রাজনৈতিক দল। একাধিক রাজনৈতিক দলের জোটের পক্ষেও তা সম্ভব নয় বলে দাবি করেছেন জয়।

বৃহস্পতিবার হাওড়া জেলায় এক দলীয় সভায় হাজির ছিলেন বিজেপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি জয় বন্দ্যোপাধ্যায়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “আমরা মানুষের সেবায় অটল। সমাজের সব ধরনের সেবায় বিজেপি সর্বদা অটল রয়েছে। এই ভাবেই আমরা ভারতকে অজেয় করে তুলব।” এই উপায়েই ভারত জগৎসভায় শ্রেষ্ঠ আসন পাবে বলে বলেও দাবি করেছেন তিনি। অজেয় ভারতে বিজেপিও অজেয় থাকবে বলেও জানিয়েছেন জয়।
কিন্তু সম্প্রতী তিন পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে বিজেপি শিবির। রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের ক্ষমতা চলে গিয়েছে কংগ্রেসের হাতে। এই বিষয়টির উল্লেখ করতে ভোলেননি জয়। তিনি বলেছেন, “ধাক্কা একটা লেগেছে ঠিকই। তবে তা সাময়িক।” তিনি আরও বলেছেন, “২০১৯ সাল আসছে এবং ২০১৯ সাল বিজেপি হতে চলেছে। ওই বছরে ফের স্বমহিমায় প্রধানমন্ত্রীর গদিতে বসতে চলেছেন নরেন্দ্র মোদী।”
অজেয় ভারতে মোদীর জয়যাত্রাও অব্যাহত থাকবে বলেও দাবি করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতা জয় বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, “২০২৯ সাল পর্যন্ত বিজেপি এবং নরেন্দ্র মোদীকে কেউ হারাতে পারবে না।” এত শক্তিশালী বিরোধী জোটের সঙ্গে ২০১৯ সালে জিততে পারবে বিজেপি? এই প্রশ্নের জবাবে তিনি বলেছেন, “২০১৯ সালে বিজেপি জিতবে, জিতবে, জিতবে।”
The post ‘২০২৯ সাল পর্যন্ত মোদীকে হারানো অসম্ভব’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2CrXOfm
via IFTTT
Comments
Post a Comment