প্রয়াত দ্বিজেন মুখোপাধ্যায়

কলকাতা: প্রয়াত দ্বিজেন মুখোপাধ্যায়৷ সোমবার সল্টলেকের বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রবীন এই সঙ্গীত শিল্পী৷ দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি৷

দ্বিজেন মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকের ছায়া বাংলার সঙ্গীত মহলে৷ গত ৬০ বছর ধরে ঠিক পুজোর আগে মহালয়ার দিন সকালে রেডিওতে প্রভাতী অনুষ্ঠান মহিষাসুরমর্ন্দিনীতে রয়েছে তাঁর কন্ঠের বিখ্যাত গান৷ ‘জাগো দুর্গা’৷ আজও বাঙালির কাছে যা অত্যন্ত প্রিয়৷ সঙ্গীত জগতে আসামান্য অবদানের জন্য রাজ্য সরকারের তরফ থেকে তাঁকে সর্বোচ্চ বঙ্গভূষণ ও বঙ্গবিভূষণ সম্মান প্রদান করা হয়৷

বিগত কয়েকমাস ধরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন সঙ্গীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়৷ ফুসফুসে সংক্রমণের কারণে বারে বারেই তাঁকে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়৷ বয়েসরজনিত কারণে এই ধরনের ফুসফুসের সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন ছিলেন চিকিৎসকরা৷ পরিস্থিতিতে মোকাবিলা করতে গঠন করা হয়েছিল মেডিক্যাল বোর্ডও৷ প্রবীন এই শিল্পীকে দেখতে হাসপাতালেও ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ তবে দিন কয়েক আগে অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় শিল্পীকে তাঁর সল্টলেকের বাড়িতে ফিরিয়ে আনা হয়৷ এদিন প্রয়াত হন দ্বিজেনবাবু৷

রবীন্দ্রসঙ্গীত এবং আধুনিক বাংলা গানের জনপ্রিয় শিল্পী ছিলেন দ্বিজেন মুখোপাধ্যায়। ২০১০ সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছেন এই সঙ্গীতশিল্পী৷ পাশাপাশি ২০১১ সালে রাজ্য সরকারের তরফে বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত করা হয় তাঁকে৷  সঙ্গীত শিক্ষার প্রতিষ্ঠান বাণীচক্রের সভাপতি তিনি৷

The post প্রয়াত দ্বিজেন মুখোপাধ্যায় appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2CvJzG9
via IFTTT

Comments