আলোচনার মাধ্যমে রথযাত্রা সমস্যার সমাধান কি সম্ভব, প্রশ্ন হাইকোর্টের
স্টাফ রিপোর্টার, কলকাতা: রাজ্যে রথযাত্রার অনুমতি চেয়ে আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি৷ বুধবার সেই মামলার শুনানি শুরু হয় বিচারপতি তপোব্রত চক্রবর্তীর এজলাসে৷ বিজেপির রথ যাত্রায় রাজ্যসরকার-বিজেপির সঙ্গে বসে যাবতীয় সমস্যা সমাধান সম্ভবপর কি? এদিন দুপুর ২টোয় এজিকে জানাতে নির্দেশ দেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী। রথ যাত্রায় অনুমতি দেওয়া নিয়ে প্রথমে ডিজি তারপর আইজিকে জানানো হয়, তারপরও কেন অনুমতি নয়, সেই প্রশ্নও করেন বিচারপতি৷
প্রসঙ্গত, রথযাত্রায় নিরাপত্তার দাবি নিয়ে অভিযোগ তুলেছিল গেরুয়া শিবির৷ বার বার পুলিশি সহায়তা চেয়েও তা মেলেনি বলে জানানো হয়৷ শুধু তাই নয় তাঁদের দাবি কলকাতা পুলিশ কমিশনার, পুলিশ সুপার এবং স্বরাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করার অনুমতি চেয়েও পাওয়া যায়নি৷ রথযাত্রা সম্পর্কিত বিষয় নিয়ে এবং আইনশৃঙ্খলার বিষয়ে চিঠি দিয়েও কোনও রকম সাড়া পাওয়া যায়নি প্রশাসনের পক্ষ থেকে। তাই রথ যাত্রার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার।
পড়ুন: মমতার নির্দেশে ‘বিদ্রোহী-বিক্ষোভকারী’-কে সংগঠন থেকে ছাঁটাই
তবে বিজেপির এই আবেদনপত্র প্রসঙ্গে রাজ্য সরকারের পক্ষ থেকে আদালতে জানানো হয় যে এটিতে প্রচুর ভুল রয়েছে৷ তাছাড়া একদিনে অনুমতি দেওয়া সম্ভবপর নয়, কারণ এই রথযাত্রায় রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন৷ প্রশাসনকে ঢেলে সাজাতে সময়ের প্রয়োজন৷ আর বিজেপির পক্ষ থেকে এই রথযাত্রায় কত লোকের সমাগম হবে তা স্পষ্ট না জানানোয় আরও অসুবিধা হচ্ছে৷ পাল্টা বিজেপির পক্ষ থেকে জানানো হয়, একসঙ্গে সব জেলায় এই যাত্রা শুরু হচ্ছে না, তাই সেক্ষেত্রে অসুবিধা হওয়ার কথা নয়৷
পড়ুন: মেয়র পারিষদে ‘বিদ্রোহী’ বৈশ্বানরকে আনলেন ফিরহাদ
প্রসঙ্গত, আগামী ৭, ৯ এবং ১৪ ডিসেম্বর যথাক্রমে কোচবিহার, গঙ্গাসাগর এবং তারাপীঠ থেকে রথযাত্রা বার করবে বিজেপি৷ ওই যাত্রার নাম দেওয়া হয়েছে গণতন্ত্র বাঁচাও যাত্রা৷ রথে চড়ে রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রে ঘুরবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ থাকার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর৷ এরই মধ্যে উত্তরবঙ্গে প্রধানমন্ত্রীর সভা সেই রথযাত্রায় বাড়তি অক্সিজেন জোগাবে বলে মনে করা হচ্ছে৷
The post আলোচনার মাধ্যমে রথযাত্রা সমস্যার সমাধান কি সম্ভব, প্রশ্ন হাইকোর্টের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Uge61K
via IFTTT
Comments
Post a Comment