দলীয় তহবিল নিয়ে জিজ্ঞাসাবাদ, সিবিআই দফতরে সুব্রত বক্সি
স্টাফ রিপোর্টার, কলকাতা: সিবিআই দফতরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সি৷ এদিন বেলা ১১টা নাগাদ সিজিও কমপ্লেক্সে আসেন তিনি৷ সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসের দলীয় তহবিল নিয়ে সুব্রতবাবুকে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই আধিকারীকরা৷

সারদা ও নারদ কেলেঙ্কারির পর প্রশ্ন ওঠে তৃণমূলের তহবিল নিয়ে৷ প্রশ্ন ওঠে ওই তহবিলে টাকা কোথা থেকে এল? তৃণমূল সুপ্রিমো একাধিকবার বলেছেন তাঁর লেখা বই ও ছবি বিক্রি করেই দলীয় তহবিল পরিপুষ্ট হয়েছে৷ সেই তহবিল থেকেই ভোটে খরচ করেছে তৃণমূল কংগ্রেস৷ সেই সংক্রান্ত বিষয়েই রাজ্যের শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে৷

কয়েক সপ্তাহ আগে, সিবিআইয়ের তরফে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে তলব করা হয়৷ তারই প্রেক্ষিতে এদিন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে যান সুব্রত বক্সি৷ তাঁর বয়ান রেকর্ড করা হচ্ছে বলে সূত্রের খবর৷
The post দলীয় তহবিল নিয়ে জিজ্ঞাসাবাদ, সিবিআই দফতরে সুব্রত বক্সি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2SDviMJ
via IFTTT
Comments
Post a Comment