রাজ্যপালের সঙ্গে দেখা করে মধ্যপ্রদেশে সরকার গঠনের দাবি কংগ্রেসের
ভোপাল: ১৫ বছর পর ফের মধ্যপ্রদেশে সরকার গঠনের আশায় বুক বেঁধেছে কংগ্রেস৷ বুধবার প্রদেশ কংগ্রেস সভাপতি কমলনাথ রাহুল গান্ধী ব্রিগেডের তরুণ তুর্কি জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে সঙ্গে নিয়ে রাজ্যপাল আনন্দীবেন পটেলের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানিয়ে আসেন৷

ম্যাজিক ফিগার থেকে মাত্র দুটি আসন দুরে ছিল কংগ্রেস৷ পেয়েছিল ১১৪টি আসন৷ দরকার ছিল আরও দু’জন বিধায়কের সমর্থন৷ সেটা জোগাড় করা এমন কষ্টসাধ্য কাজও ছিল না কংগ্রেসের কাছে৷ কিন্তু কাজটা আরও সহজ করে দেন কিছু নির্দল বিধায়ক ও বসপা নেত্রী মায়াবতী৷ সাংবাদিক সম্মেলন করে মায়াবতী ঘোষণা করে দেন সরকার গঠনে তারা কংগ্রেসকে সাহায্য করবে৷ ফলে বসপার দু’জন বিধায়কের সমর্থন নিয়েই প্রয়োজনীয় সংখ্যা পেয়ে যায় কংগ্রেস৷ রাহুলের দলের সঙ্গে হাত মেলাল সমাজবাদী পার্টি ও নির্দল বিধায়কেরা৷ সব মিলিয়ে ১২২ জন বিধায়কের সমর্থন এখন কংগ্রেসের ঝুলিতে৷ তারপরই রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানিয়ে আসেন কমলনাথ৷

তবে সরকার গঠনের প্রয়াস বিজেপি শিবির থেকেও কম করা হয়নি৷ বিজেপির ঝুলিতে গিয়েছে ১০৯ টি আসন৷ আর সাতটা আসন জোগাড় করার মরিয়া চেষ্টা চালায় তারা৷ কিন্তু অধিকাংশ নির্দল বিধায়ক, বসপা এবং সপা কংগ্রেসের দিকে ঝুঁকে পড়ায় দেওয়াল লিখন পড়ে নেয় বিজেপি৷ বুঝে যায় আগামী পাঁচ বছর বিরোধী বেঞ্চেই বসতে হবে তাদের৷ এরপরই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন শিবরাজ সিং চৌহান৷ রাজ্যপালের কাছে পাঠিয়ে দেন পদত্যাগপত্র৷
The post রাজ্যপালের সঙ্গে দেখা করে মধ্যপ্রদেশে সরকার গঠনের দাবি কংগ্রেসের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2C6hWDy
via IFTTT
Comments
Post a Comment