রেলের টিকিট পরীক্ষক পাচ্ছেন সাহিত্য আকাডেমি
কলকাতা: পূর্ব রেলের আসানসোল ডিভিশনের চিফ ইন্সপেক্টর শ্যামসুন্দর বেসরা এবার সাহিত্য আকাডেমি পুরস্কার পাচ্ছেন৷ সাঁওতালি ভাষায় তাঁর লেখা উপন্যাস ‘মারোম’-এর জন্য তাঁকে এই পুরস্কার দেওয়া হচ্ছে৷
সাঁওতাল পরগণার আর্থ সামাজিক এবং রাজনৈতিক পরিবেশের উপর ভিত্তি করে মারোম উপন্যাসটি লিখিত৷ এই উপন্যাসে উঠে এসেছে স্বাধীনতার পরবর্তী সময়ে এই সাঁওতাল অধ্যুষিত স্থানে শিল্পোন্নয়নের প্রসঙ্গ৷ বিশেষত তুলে ধরা হয়েছে মাসেঞ্জোর বাঁধ, দুমকা এবং চিত্তরঞ্জনে রেলের লোকোমোটিভের ওয়ার্কশপ৷
এ রাজ্য থেকে একজন রেলের টিকিট পরীক্ষক সাহিত্য আকাডেমি পাচ্ছেন৷ বেসরার দুটি উপন্যাস ‘দুলার খাতির’ এবং ‘দামিন রিয়াস’ঝাড়খন্ডের সিধু কানহু বিশ্ববিদ্যালয়ে স্নাতোকোক্তর পাঠক্রমে অন্তর্ভুক্ত রয়েছে৷ রাজ্যস্তরে তিনি এর আগে বেশ কিছু পুরস্কার পেয়েছেন এবং ১৯৯২ সালে দলিত সাহিত্য আকাডেমির ড: আম্বেদকার ফোলোশিপ পেয়েছেন৷
The post রেলের টিকিট পরীক্ষক পাচ্ছেন সাহিত্য আকাডেমি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2L9a3jl
via IFTTT
Comments
Post a Comment