লোক টানতে পারল না বিষ্ণুপুর মেলা, হতাশ ব্যবসায়ীরা
স্টাফ রিপোর্টার, বাঁকুড়া: ৩১তম বর্ষের আন্তর্জাতিক বিষ্ণুপুর মেলা শেষ হচ্ছে বৃহস্পতিবার। উদ্যোক্তাদের পক্ষ থেকে মেলায় আসা দর্শনার্থীদের মনোরঞ্জনের নানান উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু এতও সবের পরেও মেলায় লোকসমাগম তেমন হয়নি।

এবারই প্রথম বিষ্ণুপুরের নন্দলাল মন্দিরের সানের ফাঁকা মাঠ, জোড় মন্দিরের সামনে ও হাই স্কুল মাঠ এই তিন জায়গায় এবারের মেলা বসিয়েছেন উদ্যোক্তারা। কিন্তু হাইস্কুল মাঠে বসা ব্যবসায়ীদের অভিযোগ, অন্যান্য বারের তুলনায় এবার স্টল ভাড়া অনেক বেশী নেওয়া হচ্ছে। সে তুলনায় বিক্রি নেই।
আরও পড়ুন : সামনে স্পা! আর ভিতরে ঢুকলেই দেহ ব্যবসার রমরমা কারবার
উত্তর প্রদেশ থেকে মেলায় দোকান দিতে আসা মনোজ সিং বলেন, মেলার মাঠে পাঁচ থেকে তের হাজার টাকা ভাড়া নেওয়া হচ্ছে। আলোর জন্য প্রতিদিন দোকান পিছু সত্তর টাকা। বিক্রি নেই ঐ পরিমান টাকা আমরা দেব কি করে। অন্যান্য ব্যাবসায়ীদের অভিযোগ, মেলার মূল মঞ্চ স্কুল মাঠ থেকে সরিয়ে নিয়ে যাওয়ার ফলে লোকজন নেই। বিক্রিবাটাও তেমন নেই। কিভাবে ঐ পরিমান টাকা আমরা দেব। অনেক ব্যবসায়ী ‘সরকারি মেলা, কোনও ভাড়া দেব না’ বলেও দাবি তুলতে শুরু করেছেন।

এবিষয়ে বিষ্ণুপুরের মহকুমা শাসক মানস মণ্ডল সাংবাদিকদের বলেন, মেলার মাঠ টেণ্ডারের মাধ্যমে একজনকে ‘লিজ’ দেওয়া হয়েছে। তিনি জায়গা অনুযায়ী ভাড়া নিচ্ছেন। সমস্যা সমাধানে তিনি সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন।
The post লোক টানতে পারল না বিষ্ণুপুর মেলা, হতাশ ব্যবসায়ীরা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2TfESpH
via IFTTT
Comments
Post a Comment