তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী পদে শপথ চন্দ্রশেখর রাওয়ের
হায়দরাবাদ: দ্বিতীয়বার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন চন্দ্রশেখর রাও৷ বৃহস্পতিবার হায়দরাবাদের রাজভবনে চন্দ্রশেখরকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল ই এস এল নরসিংহ৷
এদিন বেলা দেড়টা নাগাদ মুখ্যমন্ত্রী পদে শপথ নেনে কেসিআর৷ চন্দ্রশেখরের ক্যারিশ্মার কাছে ধুয়ে গিয়েছে কংগ্রেস-টিডিপি জোট প্রজাকুটুমি৷ ১১৯টি আসন বিশিষ্ট তেলেঙ্গানায় কেসিআরের দল একাই পায় ৮৮টি আসন৷ জনপ্রিয়তা এতটাই যে গাজেওয়াল কেন্দ্র থেকে কেসিআর জিতেছেন ৫০ হাজারের বেশি ভোটের ব্যবধানে৷ চন্দ্রের দলকে সমর্থন করছেন আসাদুদ্দিন ওয়াইসির এআইএমআইএম৷ জোট পায় ২১টি আসন৷ কোনও মতে একটি আসনে জিতে খাতা খুলেছে বিজেপি৷

অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা রাজ্য গঠনের পর নয়া রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী হন চন্দ্রশেখর৷ প্রথমবার জয় এসেছিল পৃথক রাজ্যের জন্য তেলেঙ্গানা আবেগে ভর করে৷ পেরিয়ে গিয়েছে শাসনকাল৷ এবার ভোট হয় উন্নয়নের নিরিখে৷ ফলে লড়াইটা ছিল বেশ কঠিন৷ কিন্তু সেই বাঁধা অতিক্রম করে বিপুল জনাদেশ নিয়ে ফের তেলেঙ্গানার মসনদে টিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাও৷
The post তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী পদে শপথ চন্দ্রশেখর রাওয়ের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2PyZPJN
via IFTTT
Comments
Post a Comment