বরানগরে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
স্টাফ রিপোর্টার, বারাকপুর: লেদ কারখানার কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার বরানগর থানার অন্তর্গত নিরঞ্জন সেন পল্লী এলাকায়। মৃত ওই যুবকের নাম বিজয় মিত্র (৩৫)। বিজয়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় তারই ঘরের ভিতর থেকে ।
শনিবার সকালে বিজয় বাবুর মা অমিতা দেবী প্রথমে ছেলের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। তার চিৎকারে জড়ো হয়ে যায় স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় বরানগর থানায় । শনিবার সকালে পুলিশ গিয়ে বিজয় মিত্রের ঝুলন্ত দেহ ঘরের সিলিং থেকে উদ্ধার করে। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য কলকাতার আর জি কর হাসপাতালে পাঠায়।
আরও পড়ুন: তিস্তা থেকে অবৈধভাবে বালি তোলা রুখতে ফের অভিযান
মৃত যুবক বিজয়ের মা অমিতা মিত্র বলেন, ‘‘শুক্রবার রাতে বাড়িতে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডায় মেতেছিল ছেলে। সেখানে বন্ধুরা মিলে নেশাও করেছিল। রাতের খাবারও খেয়েছিল। তারপর বেশী রাতে আমি আমার ঘরে শুয়ে পড়ি। সকালে ছেলে উঠছে না দেখে আমি ওকে ডাকতে যাই। তখনই দেখি ওই ভয়ঙ্কর দৃশ্য৷’’
কি কারনে এই ঘটনা তা বুঝে উঠতে পারছে না মৃত যুবকের আত্মীয়রা৷ এই ঘটনায় বরানগর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। মৃতের বন্ধুদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। রাতে নেশার আসরে বন্ধুদের সঙ্গে বিবাদ হয়েছিল কিনা তার খোঁজে পুলিশ৷
The post বরানগরে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Vi9ecF
via IFTTT
Comments
Post a Comment