ভয়ঙ্কর সাইক্লোন প্রতি মুহূর্তে বয়ে যাচ্ছে এই গ্রহে!

ওয়াশিংটন: বৃহস্পতিতে প্রবল ঘুর্ণিঝড়! যা নাকি ৩৫০ বছর ধরে চলছে। ‘গ্রেট রেড স্পটে’ ৩৫০ বছরের বেশি সময় ধরে একটি ঘূর্ণিঝড় চলছে। এই ঝড়ের ওপরে থাকা মেঘেই জলের সন্ধান পেয়েছেন নাসার বিজ্ঞানীরা। সম্প্রতি নাসার গবেষকরা দাবি করেছেন যে, বৃহস্পতির ‘গ্রেট রেড স্পটে’ জল রয়েছে। আর সেই জল নাকি বৃহস্পতির মেঘেই রয়েছে বলে প্রমাণ পেয়েছেন গবেষণা সংস্থা অর্থাৎ নাসার গবেষকরা।

অ্যাস্ট্রোফিজিসিস্ট (জ্যোতির্বস্তুবিদ) গর্ডন বিজোরকারের নেতৃত্বে আমেরিকার মেরিল্যান্ড থেকে টেলিস্কোপের মাধ্যমে বিজ্ঞানীরা বৃহস্পতির এই ‘গ্রেট রেড স্পট’ নিয়ে পরীক্ষা চালাচ্ছিলেন। সেখানে তাপ বিকিরণ খোঁজার সময় হঠাৎ টেলিস্কোপে জলের কণার তরঙ্গদৈর্ঘ্যের সন্ধান পান বিজ্ঞানীরা। জলের সঙ্গে কার্বন মনো-অক্সাইডের সন্ধান পাওয়া গিয়েছে।

আর এই থেকে ধারণা করা হচ্ছে, বৃহস্পতিতে সূর্যের থেকে দুই থেকে নয় গুণ বেশি অক্সিজেন রয়েছে। অনেক দিন ধরেই হিসাব-নিকাশে বৃহস্পতি গ্রহে জল থাকার কথা বলে আসছিলেন বিজ্ঞানীরা। এবার বাস্তবে এর প্রমাণ মিলল।

The post ভয়ঙ্কর সাইক্লোন প্রতি মুহূর্তে বয়ে যাচ্ছে এই গ্রহে! appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2s0BSlb
via IFTTT

Comments