তেকাঠিতে দেওয়াল হয়ে লিভারপুলকে বাঁচালেন অ্যালিসন

লন্ডন: ‘সেভিয়ার সালাহ’ আর ‘অওসাম অ্যালিসন’! বুধ রাতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচের পর এই শিরোনামেই ছেয়ে গিয়েছে লিভারপুল ফ্যানেদের ফেসবুক ওয়াল৷ কারণ এটকাই, অগ্নিপরীক্ষার ম্যাচে দুই স্টারের কাঁধে ভর করে নাপোলিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় পৌঁছে গেল রেডসরা৷

আরও পড়ুন- বিবাহবার্ষিকীতে ফিরে দেখা বিরুষ্কা মুহূর্ত

ম্যাচের ইনজুরি টাইমে দুরন্ত সেভ৷শরীর ছুঁড়ে দিয়ে ব্রাজিলিয়ান অ্যালিসনের ঐ একটা সেভেই ঘাম দিয়ে জ্বর ছাড়ল লিভারপুলের৷ প্রথমার্ধে নাপোলির বিরুদ্ধে করা গোল ধরে রেখে গ্রুপের শেষ ম্যাচ থেকে পুরো পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় পৌঁছে গেল লিভারপুল৷ শেষ বাঁশি বাজতেই মাঠে ঢুকে গোলকিপারের দিকে ছুট লাগান রেডসদের কোচ ইর্য়ুগেন ক্লপ৷ এরপর অ্যালিসনের উপর ঝাঁপিয়ে পড়ে চলল কোলাকুলি৷ আসল জয়টাটা যে এল দিলেন অ্যালিসনই৷ লিভারপুল কোচের সেলব্রেশনের শরীরি ভাষাই যেন বলে দিচ্ছিল, কালো মেঘ সরিয়ে সূর্যোদয়ের আলো দেখল তারা৷

এই মুহূর্তে সর্বাধিক অর্থ পাওয়া গোলকিপারদের মধ্যে অন্যতম মুখ অ্যালিসেন৷ চলতি বছরের জুলাইয়েই মোটা অঙ্ক খরচ করে ব্রাজিলিয়ান গোলকিপারকে রোমা থেকে লিভারপুলে সই করানো হয়েছিল৷ কেন তিনি অন্যতম হায়েস্ট পেড গোলকিপার, মাঠে এবার তারই প্রমাণ দিচ্ছেন অ্যালিসেন৷

আরও পড়ুন-আই লিগের তিনে রিয়াল কাশ্মীর

অন্যদিকে রেডদের সঙ্গে পয়েন্টের নিরিখে ও গোলপার্থক্যে বিচারে একই বিন্দুতে থাকলেও গোল করার ক্ষেত্রে পিছিয়ে থাকায় নকআউট থেকে ছিটকে গেল নাপোলি৷ লিভারপুলের বিরুদ্ধে ড্র করলে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলো নিশ্চিত করার সুযোগ ছিল নাপোলির কাছে৷

অ্যালিসনের দুরন্ত সেভ ছাড়াও ম্যাচের অন্যতম সেরা মুহূর্ত লিভারপুলের মিরশীয় সালহার গোল৷ শেষ পর্যন্ত ৩৪ মিনিটে করা তারকা স্ট্রাইকারের গোলই নির্ণায়ক হয়ে দাঁড়ায়৷ রক্ষণ চিড়ে নাপোলির গোলকিপার ওস্পিনার পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়ান সালাহ৷ এর আগে ২৩ মিনিটে অফসাইডের কারণে সাদিও মানের গোল বাতিল হয়৷

০-১ পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ালেও লিভারপুলের শেষ লাইন অফ ডিফেন্সের সামনে নাপোলির আক্রমণ প্রতিহত হয়৷ তেকাঠিতে দেওয়াল হয়ে ক্লিনসিট রেখে লিভারপুলকে বাঁচালেন অ্যালিসন৷ ঘরের মাঠে শেষ ১৯ ম্যাচে অপরাজিত থাকল লিভারপুল৷ অ্যানফিল্ডে শেষ উনিশ ম্যাচের পনোরোটিতে জয় ও চারটিতে ড্র করেছে রেডসরা৷

দেখে নিন ইনজুরি টাইমে অ্যালিসনের বিশ্বমানের সেই সেভ-

https://twitter.com/Liddellpool/status/1072612588628922370

The post তেকাঠিতে দেওয়াল হয়ে লিভারপুলকে বাঁচালেন অ্যালিসন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2PuR2Zv
via IFTTT

Comments