অজিদের ডেরায় ‘বিরাট’ জয় প্রচারের হাতিয়ার কলকাতা পুলিশের

কলকাতা: ‘ভারত জিতুক ক্রিকেটমাঠে, নিয়ম জিতুক রাস্তাঘাটে’৷অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাডিলেড টেস্ট জয়ের দিনে শহরবাসীকে ট্রাফিক আইন মেনে চলার অভিনব বার্তা দিল কলকাতা ট্রাফিক পুলিশ৷

ক্রিকেট অনুরাগীদের কাছে দিনটা সত্যিই আজ স্মরণীয়৷ অজিদের ডেরায় সিরিজের প্রথম টেস্টেই দুরন্ত জয় কোহলিব্রিগেডের৷ শেষবার অজি ভূমিতে ২০০৮ সালে কনিল কুম্বলের নেতৃত্বাধীন ভারত পার্থে রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট ম্যাচ জিতেছিল৷ আর এবার সিরিজের প্রথম টেস্টেই স্মরণীয় জয় তুলে নিল কোহলি অ্যান্ড কোম্পানি৷

আরও পড়ুন- ব্র্যাডম্যানের দেশে দুরন্ত জয় টিম ইন্ডিয়ার

বোলারদের মিলিত প্রচেষ্টায় এদিন শেষমেশ উত্তেজক জয় তুলে নেয় ভারত৷ অ্যাডিলেডে অস্ট্রেলিয়াকে ৩১ রানের সংক্ষিপ্ত ব্যবধানে পরাজিত করে অজি ভূখণ্ডে প্রথমবার টেস্ট সিরিজ জয়ের ভিত প্রস্তুত করে টিম ইন্ডিয়া৷

কোহলির দলের এই জয়কেই হাতিয়ার করে পথ সচেতনতামূলক প্রচার সারল কলকাতা ট্রাফিক পুলিশ৷ ‘সেভ ড্রাইভ সেফ লাইফ’ ক্যাম্পনের প্রচারে কলকাতা ট্রাফিক পুলিশের সোশ্যাল প্ল্যাটফর্মে এদিন স্লোগান হিসেবে লেখা হয়, ‘ভারত জিতুক ক্রিকেটমাঠে, নিয়ম জিতুক রাস্তাঘাটে’৷ অভিনব স্লোগানের মাধ্যমে বিরাটদের টেস্ট জয়ের থেকে শিক্ষার নেওয়ার বার্তা দেওয়া হয়েছে৷ কোহলিরা মাঠে যেমন শৃঙ্খলা মেনে জয় তুলে নেয়, সেভাবেই চালকরা যেন ট্রাফিক আইন মেনে জীবনের পথে এগিয়ে যায় সেই বার্তাই দিল কলকাতা ট্রাফিক পুলিশ৷

আরও পড়ুন-বিশ্বরেকর্ড গড়ে এবি’র সঙ্গে একাসনে পন্ত

The post অজিদের ডেরায় ‘বিরাট’ জয় প্রচারের হাতিয়ার কলকাতা পুলিশের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2PtEJMI
via IFTTT

Comments