রত্নার সংস্থার গোপন তথ্য ফাঁস করবেন বৈশাখী! শুনেই কি বললেন শোভন-পত্নী?

স্টাফ রিপোর্টার, কলকাতা: রত্নার গোপন তথ্য ফাঁস করে বিস্পোরণের হুঁশিয়ারি বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের৷ বান্ধবীর তথ্যেই ঘায়েল করা যাবে স্ত্রীকে৷ আশায় বৈশাখী বন্ধু প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়৷ তবে বৈশাখীর হুঁশিয়ারিতে মুখ খুলতে নারাজ রত্না৷ পুরো বিষয়টিকই ‘বিচারাধীন মামলা’ বলে দাবি তাঁর৷ 

নারদকাণ্ডে শুক্রবার শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে প্রায় সাত ঘন্টা জেরা করেন ইডির আধিকারিকরা৷ সূত্রের খবর, জেরায় রত্নার বেনামী সম্পত্তি বিষয়ে মুখ খোলেন বৈশাখী৷ পরে বৈশাখীদেবী বলেন, “শোভন চট্টোপাধ্যায়ের ইডি এবং সিবিআই সংক্রান্ত কেসে আমি অনেকটাই সাহায্য করছি। আমি যা যা জানি তা ওঁদের জানিয়েছি। শোভন ও রত্না চট্টোপাধ্যায়ের ব্যাপারে আমার কাছে যা যা ডিটেলস ছিল দিয়েছি।’’ সেইসঙ্গে তিনি জানিয়েছেন, রত্না চট্টোপাধ্যায় সম্পর্কে আরও একটা দুটো তথ্য তিনি ইডিকে দেবেন যা তদন্তে সাহায্য করবে।

শনিবার এব্যাপারে রত্না চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়৷ তিনি বলেন, আমি আগেই বলেছি এটা বিচারাধীন বিষয়৷ তাই এব্যাপারে কিছু বলা ঠিক হবে না৷ বৈশাখীর নাম না করে রত্না বলেন, ‘‘সংবাদমাধ্যমে উনি বলেছেন তাই ওনাকে ইডি ডেকেছে৷ আমার লুকানোর কিছু নেই৷ উনি যদি নতুন করে কিছু তৈরি করে দিতে পারেন দেবেন৷’’

উল্লেখ্য, এদিনই রত্না চট্টোপাধ্যায়কে তলব করছে ইডি৷ আগামী মঙ্গলবার তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে৷ বৈশাখী বন্দ্যোপাধ্যায় তাঁর সম্পর্কে যে তথ্য দিয়েছে সেই বিষয়েই জিজ্ঞাসাবাদের জন্য রত্না চট্টোপাধ্যায়কে তলব করা হয়েছে বলে মনে করা হচ্ছে৷ এমনকী বৈশাখীর দেওয়া তথ্য রত্নাকে বেকায়দায় ফেলতে পারে বলেও অনেকে মনে করছেন৷

The post রত্নার সংস্থার গোপন তথ্য ফাঁস করবেন বৈশাখী! শুনেই কি বললেন শোভন-পত্নী? appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2BXaEBM
via IFTTT

Comments