শহরেই খোলা এলাকায় প্রাত:কৃত্য, হতবাক প্রশাসন
স্টাফ রিপোর্টার, বাঁকুড়া : ফের শহরকে জঞ্জাল ও দূষণমুক্ত করতে পথে নামলেন জেলাশাসক ডাঃ উমাশঙ্কর এস। বৃহস্পতিবার সকালে বাঁকুড়া শহরের লোকপুর এলাকায় গিয়ে দেখা গেল, যত্র ঘুরে বেড়াচ্ছে শূকর। মানুষ এখনও শৌচকর্ম সারছেন খোলা মাঠ বা পুকুরের পাড়ে। নিজের চোখে এই ঘটনা দেখে বিস্মিত জেলাশাসক ডাঃ উমাশঙ্কর এস নিজেও। এই ঘটনা দ্রুত বন্ধ করতে বাঁকুড়া পৌরসভাকে নির্দেশ দিলেন তিনি।

এদিন সকালে পৌরসভার চেয়ারম্যান মহাপ্রসাদ সেনগুপ্ত, উপ পৌরপ্রধান দিলীপ আগরওয়াল সহ জেলা ও পৌরসভার আধিকারিককদের নিয়ে শহরের লোকপুর এলাকা পরিদর্শনে যান জেলাশাসক ডাঃ উমাশঙ্কর এস। সেখানে পৌঁছে তাঁর নজরে পড়ে অবাধে ঘুরে বেড়ানো শূকর থেকে খোলা মাঠে প্রাতঃকৃত্য সারতে আসা মানুষদের।
জেলাশাসক হিসেবে এই জেলায় ডাঃ উমাশঙ্কর এস এই জেলায় আসার পর অবাধে শূকর ঘুরে বেড়ানো ও যত্র তত্র আবর্জনা ফেলা বন্ধের নির্দেশ দেন। তারপরেও এই ঘটনায় বিস্মিত তিনি। পৌরসভার দায়িত্বশীল ভূমিকা নিয়েই ফের প্রশ্ন উঠতে শুরু করেছে।

‘নির্মল বাঁকুড়া’ গড়ার লক্ষ্যে উঠে পড়ে লেগেছে জেলাপ্রশাসন। চেষ্টার কসুর করছেন না জেলাশাসক নিজেও। যেখানে একশো শতাংশ মানুষকে শৌচাগার ব্যবহার নিশ্চিত করতে চাইছে প্রশাসন। সেখানে জেলাশহরে এখনও এই ধরণের ঘটনা আবাক করে বৈকি। এদিন জেলাশাসকের সফর সঙ্গী পৌরপ্রধান মহাপ্রসাদ সেনগুপ্ত বলেন, “আইন দিয়ে সব কিছু করা যায়। কিন্তু তার আগে মানুষকে সচেতন করা জরুরি। প্রাথমিক পর্যায়ে আমরা ধারাবাহিকভাবে সেই কাজটাই করছি। জেলাশাসক হিসেবে ডাঃ উমাশঙ্কর এস এই জেলায় কাজে যোগ দেওয়ার পর এই কাজে গতি এসেছে৷ উনি নিজে গ্রাম ও শহরে নিয়মিত পরিদর্শন করায় অনেক বাস্তব সমস্যা উঠে আসছে।”

এই ঘটনায় তারা অনুপ্রাণিত বলে জানিয়ে তিনি বলেন, শহরের এই ধরণের সমস্যা সমাধানে জেলাপ্রশাসনকে সঙ্গে নিয়ে দ্রুত বকেয়া কাজ শেষ করবেন।

জেলাশাসক ডাঃ উমাশঙ্কর এস বলেন, “সব মানুষ যাতে শৌচাগার ব্যবহার করেন তা নিশ্চিত করতে হবে। এখনো এই এলাকায় পর্যাপ্ত শৌচাগারের অভাব রয়েছে। তা পূরণের চেষ্টা করা হচ্ছে। যত্র তত্র শূকর ঘুরে বেড়ানো প্রসঙ্গে বলেন, এগুলো বন্ধ করা হবে। পৌরসভা প্রয়োজনীয় কাজ শুরু করবে। এছাড়াও এই এলাকার বস্তিবাসীদের জন্য যদি সম্ভব হয় বাড়ি তৈরী করা হবে। খালি জমির জন্য সংশ্লিষ্ট দফতরের সঙ্গে কথা বলা হবে” বলেও জেলাশাসক জানান।
The post শহরেই খোলা এলাকায় প্রাত:কৃত্য, হতবাক প্রশাসন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2PjFWX6
via IFTTT
Comments
Post a Comment