পদ্মাপারে ভোট: হিন্দু এবং সংখ্যালঘুদের উপর হামলা রুখবে বাহিনী
ঢাকা: সর্বশেষ জাতীয় নির্বাচনের পর থেকেই বারে বারে রক্তাক্ত হয়েছিল বাংলাদেশ৷ সেই রেশ ধরে গত কয়েকবছর ধরে সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছেন৷ ভুয়ো ফেসবুক পোস্ট ছড়িয়ে একাধিক হিন্দু মহল্লায় ভাঙচুর চালানো হয়েছে৷ তাতে মুখ পুড়েছে সরকারের৷ এবার তাই আর কোনও ফাঁক নেই নিরাপত্তা৷ আসন্ন সংসদ নির্বাচনে সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কঠোর হচ্ছে ব়্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (ব়্যাব)৷
শুক্রবার র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের কঠোর হাতে দমন করা হবে। আগামী ৩০ তারিখের জাতীয় সংসদ নির্বাচন বা তার আগে পরে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর কোনও হামলা বা নির্যাতন হলে নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, যারা সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা করে তাদের কোনও দল বা মত নেই। তারা অপরাধী। এই অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে৷
বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ঘটেই থাকে৷ বিভিন্ন উগ্র ইসলামিক গোষ্ঠী এই হামলা পরিচালনা করে বলে অভিযোগ৷ এতে ভীত হিন্দু,বৌদ্ধ, খ্রিষ্টানরা৷ তাদের নিরাপত্তার জন্য চিন্তিত প্রশাসন৷ র্যাব মহাপরিচালক জানিয়েছেন, ৩০ ডিসেম্বর ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারে ও সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করে নিরাপদে ফিরতে পারে সেজন্য র্যাব, পুলিশসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালন করবে৷
The post পদ্মাপারে ভোট: হিন্দু এবং সংখ্যালঘুদের উপর হামলা রুখবে বাহিনী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2ETYyw7
via IFTTT
Comments
Post a Comment