জন্মদিনে বাজপেয়ীর মূর্তি স্থাপনের ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাটনা: ভারতের রাজনীতিতে ক্রমেই গুরত্বপুর্ন স্থান অধিকার করে নিচ্ছে মূর্তি। সর্দার বল্লভ ভাই প্যাটেল, শিবাজী-র পরে এবার অটল বিহারী বাজপেয়ীর মূর্তি স্থাপনের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার ২৫ ডিসেম্বর দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ৯৪ তম জন্মদিবস। ওই দিনেই তাঁর মূর্তি প্রতিষ্ঠার কথা ঘোষণা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।

১৯২৪ সালের আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন ভারতের এই প্রাক্তন প্রধানমন্ত্রী। যিনি ভারতের প্রথম অংকগ্রেসি প্রধানমন্ত্রী যিনি পূর্ণসময়ের জন্য ক্ষমতায় থাকতে পেরেছিলেন৷ একই সঙ্গে তিনি বেনজির ভাবে ১৯৯৬ সালে মাত্র ১৩ দিনের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন৷ তবে এর পরও তিনি দু’বার প্রধানমন্ত্রী হয়েছেন৷ একবার তেরো মাস৷ শেষবার পূর্ণ সময়ের জন্য ছিলেন৷

তাঁর আমলেই ২৪ বছর পর ভারতে পরমাণু পরীক্ষা হয়৷ রাজস্থানের পোখরানে পর পর ৫টি পরমাণুর পরীক্ষামূলক বিস্ফোরণ হয়৷ ১৯৭৪ সালের পর ফের ১৯৯৮ সালে দেশে পরমাণুর পরীক্ষা, যা পোখরান-২ নামেই পরিচিত৷ ১৯৯৯ সালে তৃতীয়বার ক্ষমতায় এসে জাতীয় সড়ক উন্নয়ন প্রকল্প ও প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা বাজপেয়ীর সবচেয়ে বড় উন্নয়নমূলক পদক্ষেপ৷ যা ভারতের সড়ক যোগাযোগে কার্যত বিপ্লব ঘটিয়েছে৷

চলতি বছরের অগস্ট মাসের ১৬ তারিখে বিকেলের দিকে দিল্লির এইমস হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত কারণেই তাঁর মৃত্যু হয়েছিল। ২০১৪ সালে মোদী সরকার তার জন্মদিনে সুশাসন দিবস হিসেবে পালন করার কথা ঘোষণা করে। ২০১৫ সালে তাঁকে ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন উপাধিতে ভূষিত করা হয়।

প্রয়াণের পরে এটিই তাঁর প্রথম জন্মদিন। এই দিনে প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতিচারণা করেছেন এনডিএ শরিক জনতা দল ইউনাইটেডের প্রধান নীতিশ কুমার। বাজপেয়ীর আমলে এনডিএ-তে নাম লিখিয়েছিল জেডিইউ। পরে ২০১৩ সালে সেই জোট ছেড়ে বেরিয়ে আসেম নীতিশ। ততদিনে বিজেপিতে অটল জামানার অবসয়ান ঘটে মোদীর উত্থান ঘটে গিয়েছে। বছর খানেকের মধ্যেই অবশ্য এনডিএ-তে প্রত্যাবর্তন করে জেডিইউ।

এদিন শ্রদ্ধেয় নেতার জন্মদিনে তাঁর মূর্তি স্থাপনের কথা ঘোষণা করেছেন নীতিশ কুমার। তিনি বলেছেন, “বিহারে অটলজির মূর্তি স্থাপন করা হবে। কথায় হবে তা এখনও ঠিক করা হয়নি। খুব শীঘ্রই সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

The post জন্মদিনে বাজপেয়ীর মূর্তি স্থাপনের ঘোষণা মুখ্যমন্ত্রীর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2V8Asm9
via IFTTT

Comments