কিউয়িদের হোয়াইটওয়াশ করল ভারত

মাউন্ট মাউনগানুই: সিরিজ জয় নিশ্চিত হয়েছিল আগেই৷ নিয়মরক্ষার তৃতীয় একদিনের ম্যাচেও নিউজিল্যান্ডকে পরাস্ত করল ভারতীয়-এ দল৷ মাউন্ট মাউনগানুইয়ের এই ম্যাচে ৭৫ রানে জয়ের সুবাদে তিন ম্যাচের বেসরকারী ওয়ান ডে সিরিজে কিউয়িদের হোয়াইটওয়াশ করল ভারত৷

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে মণীশ পান্ডেরা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭৫ রান তোলে৷ হাফসেঞ্চুরি করেন ওপেনার আমমোলপ্রীত সিং৷ অল্পের জন্য অর্ধশতরান হাতছাড়া করেন অঙ্কিত বাউনি৷ জবাবে নিউজিল্যান্ড-এ দল ৪৪.২ ওভারে ২০০ রানে অলআউট হয়ে যায়৷ ব্যর্থ হয় সেফার্তের একক লড়াই৷ সিদ্ধার্থ কউল একাই ভেঙে দেন কিউয়ি ব্যাটিংয়ের মেরুদণ্ড৷

বিস্তারিত আসছে…

The post কিউয়িদের হোয়াইটওয়াশ করল ভারত appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2L8cJ0I
via IFTTT

Comments