পাঁচ রাজ্যে বিজেপির ভরাডুবির আভাসেই মহাজোটের প্রস্তুতি মমতা-চন্দ্রবাবুদের
নয়াদিল্লিঃ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের আর মাত্র কয়েক ঘন্টা। ইতিমধ্যে এক্সিট পোল বিরোধী শিবিরের মনোবল চাঙ্গা করেছে। পালটা চাপ বাড়িয়েছে মোদী-অমিত শাহদের। কারন ভোটের পর এক্সিট পোল যা বলছে তাতে পাঁচ রাজ্যের ফলাফলে যথেষ্ট চাপ রয়েছে বিজেপির। এমনকি বেশ কয়েকটি রাজ্য হাতছাড়া পর্যন্ত হতে পারে বলে এক্সিট পোলের পুর্বাভাসে উঠে এসেছে। এই অবস্থায় দিল্লিতে আজ বিজেপির বিরুদ্ধে মহাজোটের ডাক।
মোদী-অমিত শাহের উপর চাপ বাড়িয়ে বিজেপি বিরোধী শক্তিগুলিকে এক ছাতার তলায় আনার চেষ্টা। আর সেই লক্ষ্যেই বৈঠক ডেকেছেন তেলুগু দেশম পার্টির নেতা এন চন্দ্রবাবু নাইডু। তাঁর আহ্বানে সাড়া দিয়েছেন দেশের তাবড় বিরোধী নেতারা। ইতিমধ্যে বৈঠকে যোগ দিতে দিল্লি উড়ে গিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইলানের আগে সেমিফাইনালে যথেষ্ট চাপে পড়তে চলেছে বিজেপি। আর এই সময়টাকে বিজেপি বিরোধী মহাজোট তৈরির মোক্ষম সময় বলে মনে করছেন নেতারা।

অন্যদিকে, ইতিমধ্যে দিল্লিতে পৌঁছে গিয়েছেন ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন, এম কানিমোলি। দিল্লিতে পৌঁছেই প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছেন। মহাজোটের ব্যাপারে কথা হয়েছে দুজনের। ইতিমধ্যে দিল্লিতে পৌঁছে গিয়েছেন বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলের নেতারাই। ফলে এই পরিস্থিতিতে জোটের মঞ্চ অনেকটাই প্রস্তুত। আজ তাই বৈঠকের দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের।

The post পাঁচ রাজ্যে বিজেপির ভরাডুবির আভাসেই মহাজোটের প্রস্তুতি মমতা-চন্দ্রবাবুদের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2RJ3Gpz
via IFTTT
Comments
Post a Comment