ছ’ নম্বরে রোহিতের সঙ্গে লড়াইয়ে বিহারী
অ্যাডিলেড: ‘হিটম্যান ইজ ব্যাক’! সীমিত ওভারের ক্রিকেটের বাদশা রোহিত শর্মা ফিরছেন টেস্ট ক্রিকেটে৷ অ্যাডিলেড ওভালে বৃহস্পতিবার থেকে সিরিজের প্রথম টেস্টের ১২ জনের দলে রোহিতকে রেখেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট৷ তবে একাদশে থাকার ক্ষেত্রে রোহিতের লড়াই হনুমা বিহারীর সঙ্গে৷
মুম্বইয়ের এই ডানহাতি ব্যাটসম্যান শেষ টেস্ট খেলেছিলেন চলতি বছর জানুয়ারি মাসে৷ সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যর্থ হওয়ার পর জুনে ইংল্যান্ড সফরের দলে জায়গা হয়নি রোহিতের৷ সেঞ্চুরিয়নে প্রথম ইনিংসে ১০ রান করলেও দ্বিতীয় ইনিংসে ৪৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন মুম্বইয়ের ডানহাতি ব্যাটসম্যান৷ ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দলে জায়গা না-হলেও সীমিত ওভারের ক্রিকেটে রোহিতের সাম্প্রতিক ফর্ম অস্ট্রেলিয়া সফরে তাঁকে টেস্ট দলে রাখেন জাতীয় নির্বাচকরা৷ ২০১৪-১৫ মরশুমে ভারতের শেষ অস্ট্রেলিয়া সফরেও ভারতীয় দলের সদস্য ছিলেন রোহিত৷
বিহারীর টেস্ট অভিষেক হয় সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে৷ ওভালে সিরিজের শেষ টেস্টে সুযোগ পেয়ে তা কাজে লাগিয়েছিলেন অন্ধপ্রদেশের ডানহাতি অল-রাউন্ডারের৷ ব্যাট হাতে প্রথম ইনিংসে ৫৬ রানের ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে স্পিন বোলিংয়ে ৩টি উইকেট নিয়েছিলেন বিহারী৷ তার পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দু’ টেস্টের সিরিজে দলে জায়গা হয়নি তাঁর৷ অ্যাডিলেডেও বিহারীর থেকে রোহিতের খেলার সম্ভাবনা বেশি৷ কারণ রোহিতের পূর্ব অভিজ্ঞতা এবং সাম্প্রতিক ফর্ম৷
১২ জনের দলে এক স্পিনার এবং তিন পেসারকে দলে রেখেছে ভারতীয় থিঙ্কট্যাঙ্ক৷ একমাত্র স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং তিন পেসারের মধ্যে রয়েছেন মহম্মদ শামি, ইশান্ত শর্মা এবং জসপ্রীত বুমরাহ৷ অর্থাৎ ছয় ব্যাটসম্যান নিয়ে মাঠে নামতে চলেছে ভারত৷ পৃথ্বী শ চোটের জন্য প্রথম টেস্ট থেকে সরে দাঁড়ানোয় অ্যাডিলেডে ভারতীয় ইনিংসের সূচনা করবেন মুরলী বিজয় ও লোকেশ রাহুল৷ ক্রিকেট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চারদিনের প্রস্তুতি ম্যাচে দু’জনেই রান পেয়েছেন৷ প্রথম ইনিংসে সেঞ্চুরি করেন বিজয়৷ আর দ্বিতীয় ইনিংসে হাফ-সেঞ্চুরি করেন রাহুল৷
The post ছ’ নম্বরে রোহিতের সঙ্গে লড়াইয়ে বিহারী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2UhSFNQ
via IFTTT
Comments
Post a Comment