সর্ব সম্মতিক্রমে বিধানসভার ডেপুটি স্পিকার সুকুমার হাঁসদা
কলকাতা: বিধানসভার ডেপুটি স্পিকার হলেন তৃণমূলের বিধায়ক সুকুমার হাঁসদা৷ জঙ্গলমহলের এই বিধায়ক সর্ব সম্মতিক্রমেই পেয়েছেন ডেপুটি স্পিকারের পদ৷ কংগ্রেস, সিপিএম ও বিজেপি এক যোগেই সুকুমারবাবুকে সমর্থন করেছেন৷
বিজেপি বিধায়ক ও রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ একধাপ এগিয়ে বলেই ফেলেছেন যে, ‘জঙ্গলমহলের মানুষ সুকুমারবাবু এই পদের যোগ্য দাবিদার ছিলেন৷ রাজ্যের পিছিয়ে পড়া মানুষরা এর ফলে সম্মানিত হলেন৷’
ঝাড়গ্রামের বিধায়ক সুকুমারবাবু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী ছিলেন৷ দল মত নির্বিশেষে সমস্ত স্তরের মানুষের সঙ্গে এই মৃতভাষি মানুষটির সুসম্পর্ক রয়েছে৷
অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের অন্দরেই জোর গুঞ্জণ সুকুমারবাবুর মতো এক নেতাকে ডেপুটি স্পিকারের পদ দিয়ে মাস্টার স্ট্রোক দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ পঞ্চায়েতে ভালো ফল হয়নি শাসক দলের৷ সেক্ষেত্রে জঙ্গলমহলকে বিশেষ গুরুত্ব দিতেই সুকুমার হাঁসদাকে ডেপুটি স্পিকার করলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
The post সর্ব সম্মতিক্রমে বিধানসভার ডেপুটি স্পিকার সুকুমার হাঁসদা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2LBbZl2
via IFTTT
Comments
Post a Comment