জোড় গলায় বুঝিয়ে দেওয়া হল ইসলামের অর্থ

সৌপ্তিক বন্দ্যোপাধ্যায়, চুঁচুড়া: ইসলামের অর্থ রক্তপাত? ভেদাভেদ? না একেবারেই তা নয়। ইসলামের আসল অর্থ শান্তি। বিশ্বের বিভিন্ন প্রান্তে কিছু মানুষ ইসলামের নামে মানুষের উপর অত্যাচার চালাচ্ছে। তারা জানেই না ইসলাম আসলে কি। ইসলাম বিভাজন নয় কথা বলে একতার।

অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশন সম্প্রীতি রক্ষার উদ্দেশ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। তাদের মধ্যেই অন্যতম শীত বস্ত্র বিতরণ ও সম্প্রীতি সমাবেশ। বালিপুরে আহনাফে ফাউন্ডেশন ও অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হয়েছিল এই অনুষ্ঠান। সেখানেই যেমন বিতরণ করা হয় শীত বস্ত্র তেমনই দেওয়া হয় সম্প্রীতির বার্তা। সম্প্রীতি বজায় রাখতে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে সামাজিক আলোচনা শুরু হয় দুপুরবেলা। অনুষ্ঠানে বহু বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল আজিজ আল মুফতি সাহেব। তিনি তাঁর বক্তব্যে ইসলামের আসল অর্থ পরিস্কার ভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন। তিনি বলেন, “ইসলাম কখনও অশান্তির বার্তা দেয়না বরং ইসলাম সবসময়ই শান্তি সম্প্রীতির শিক্ষা দেয়।” একইসঙ্গে তিনি বলেন , “আমি আমার মুসলিম ভাইদের দেখেছি হিন্দ্য ভাইদের সমস্যায় ঝাঁপিয়ে পড়তে। হিন্দুভাইরাও আমাদের সমস্যায় পাশে দাঁড়িয়েছেন। পশ্চিমবঙ্গে এক সুখের বাতাবরণ ছিল। সেটা নষ্ট করছে কিছু সুবিধাবাদী অসাধু মানুষ। চেষ্টা করছে এতে ভাঙন দেওয়ার। ভয় না পেয়ে একে রোখা উচিৎ।”

এদিনের আলোচনায় উঠে আসে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতাও। তাঁদের দাবি, বিজেপি সরকার সম বণ্টন আনতে ব্যর্থ। তারা ক্ষমতায় আসবার সময় অনেক প্রতিশ্রুতি দিয়েছিল। আদতে কোনওটাই পূরণ হয়নি। শুধু ঢাক পেটানো হয়েছে। কাজ হয় নি। ফলে সমাজের আদি অবস্থা অর্থাৎ গরীবরা আরও গরীব হচ্ছে, অন্যদিকে যথারীতি পকেট ভরছে ধনীদের।

রাজ্যে সম্প্রীতি ভাঙার জন্যও তারা দায়ি করছেন পদ্মকেই। একদিকে যেমন সমাজে সম বণ্টনে ব্যর্থ হয়েছে কেন্দ্র তেমনই ব্যর্থ সাম্প্রদায়িক সমতুল্যতা বজায় রাখতে। উলটে বেশি করে উস্কানি দেওয়া হচ্ছে ভাঙনের জন্য। সেটাই করছে কেন্দ্র।

সমাজ বিষয়ক গুঢ় তত্ব আলোচনার পাশাপাশি আহনাফ ফাউন্ডেশনের উদনা শাখা কমিটির ও উদনা গ্রামবাসী বৃন্দের সহযোগিতায় হুগলী জেলার খানাকুল থানায় উদনা বালীপুর ফুটবল মাঠে গরীব দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানাকুল থানার ভারপ্রাপ্ত আধিকারিক মাননীয় নিরুপম মণ্ডল মহাশয় তিনি বলেন আমাদেরকে সবসময় সজাগ থাকতে হবে কোনো অপশক্তি যেন আমাদের মাঝে অশান্তি তৈরি করার সুযোগ যেন না পায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবু আফজাল জিন্না সাহেব তিনি তিনারা বক্তব্যে ভাতৃত্বের উপরে আলোচনা করেন ও বর্তমান সমাজের করুন অবস্থার জন্য কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন।

বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা ইসমাইল সাহেব, মাওলানা জালালুদ্দিন বিন ইবরাহীম সাহেব, আহনাফ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য হাজী গোলাম সারওয়ার মিদ্দা, আহনাফ ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ নুরুল্লাহ সাহেব, আহনাফ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবু তালহা আব্বাসী, আহনাফ ফাউন্ডেশন মুখপাত্র শায়েখ জিয়ারুল মিশরী সাহেব সিঙ্গুর ব্লক আহ্বায়ক হাফেজ মফিজুর রহমান অলবেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন।

The post জোড় গলায় বুঝিয়ে দেওয়া হল ইসলামের অর্থ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2SnIbLh
via IFTTT

Comments