২০০ চার্টার্ড বিমানে উদয়পুরে আসবেন ঈশার বিয়ের অতিথিরা

উদয়পুর: মুকেশ অম্বানির একমাত্র মেয়ের বিয়ে। তাই সেজে উঠছে উদয়পুর। স্বাভাবিকভাবেই কোনও কার্পণ্য রাখছেন না তিনি।

জানা গিয়েছে, উদয়পুরের সবকটি পাঁচতারা হোটেলের ঘর বুক করা হয়েছে অতিথিদের জন্য। অতিথিদের আনা-নেওয়ার জন্য ২০০ টি চার্টার্ড বিমান ভাড়া করা হয়েছে।

আগামী ১২ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অম্বানির মেয়ে ঈশা আম্বানি। শিল্পপতি অজয় পিরামলের ছেলে আনন্দ পিরামলের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন ঈশা। এর আগে ৮ ও ৯ ডিসেম্বর দুই পরিবার মেতে উঠবে প্রি-ওয়েডিং সেরিমনিতে। শনিবার থেকে শুরু হবে সেলিব্রেশন। ভারতের উদয়পুরে এখন তার প্রস্তুতি চলছে।

বিয়েতে দেশ-বিদেশ থেকে অতিথিদের আনা-নেওয়ার জন্য ভাড়া করা হয়েছে ২০০ বিমান। ১২ ডিসেম্বর উদয়পুর বিমানবন্দরে থাকবে বিমানগুলো। তবে এই বিমানবন্দরে দিনে ফ্লাইট ওঠানামা করে ১৯টি। কিন্তু সে দিন ফ্লাইট ওঠানামা করবে প্রায় ১০ গুণ বেশি।

এছাড়া বিমানবন্দর থেকে নিয়ে আসার জন্য এবং শহর দেখানোর জন্য হাজারেরও বেশি বিলাসবহুল গাড়ির ব্যবস্থা করেছেন আম্বানি। জাগুয়ার, মার্সিডিজ, পোর্সে, বিএমডব্লিউ সবই রয়েছে এই তালিকায়।

৮ ও ৯ ডিসেম্বর উদয়পুরের লেক পিচোলায় বসবে প্রি-ওয়েডিং সেরিমনির আসর। অন্তত হাজার খানেক অতিথি উপস্থিত থাকবেন সেখানে।

জলের মধ্যেই তৈরি করা হচ্ছে রূপকথার দেশ। তৈরি করা হবে ভাসমান মঞ্চ। থাকবে অজস্র নৌকা। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া লেক পিচোলার উদয় বিলাস ঘাটে রাখা হবে এক বিশাল ভাসমান মঞ্চ। সেখানে একসঙ্গে হাজার অতিথি উপস্থিত থাকতে পারবেন। এমনভাবে লেক সাজানোর প্রস্তাব দিয়েছে অম্বানি পরিবার।

এছাড়া লেক জুড়ে থাকবে একাধিক নৌকা। সেসব নৌকায় থাকবে অম্বানিদের পূজিত দেবতা শ্রীনাথজির মূর্তি। ভাসমান মঞ্চেই পারফর্ম করবেন নৃত্যশিল্পীরা। জানা গিয়েছে, ভারতীয় সংস্কৃতিতেই হবে অনুষ্ঠান। লেকের জলে দেবতাকে মহা আরতির ব্যবস্থাও করছে অম্বানি পরিবার। জলের মাঝে ফোয়ারা করার পরিকল্পনাও নিয়েছে অম্বানিরা।

The post ২০০ চার্টার্ড বিমানে উদয়পুরে আসবেন ঈশার বিয়ের অতিথিরা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2zJCobG
via IFTTT

Comments