টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা ফেরাতে চাবিকাঠি বাছলেন সচিন
মুম্বই: চাই পারথের মতো স্পোর্টিং উইকেট, তবেই টেস্ট ক্রিকেটের আকর্ষণ ফিরবে৷ এমনটাই মনে করছেন লিটল মাস্টার সচিন তেন্ডুলকর৷
টি-টোয়েন্টির রমরমা বাজারে হারিয়ে যাচ্ছে টেস্ট ক্রিকেট৷ ক্রিকেটকে যারা ভালবাসেন সকলেরই কমবেশি এমনটাই দাবি৷ সময় পাল্টে দিন রাতের টেস্ট চালু করে দর্শক টানা গেলেও পৃথিবীর সব দেশে এখনও তা পুরোপুরি সাফল্য পায়নি৷ ভারতে টেস্ট ক্রিকেটের বিজ্ঞাপন আবার ভয়ংকর৷ ফাঁকা গ্যালারি ভরাতে স্কুলের ছাত্রছাত্রীদের ম্যাচ দেখার জন্য অ্যাসোশিয়েসনগুলিকে টিকিট দিতে হচ্ছে৷ এরপরও ফুল হাউস হয় না৷ উইকএন্ড হলে তাও হাজার দশেক দর্শক আসেন,বাকিটা টেস্টে গ্যালারি এখন নিঃস্তব্ধতার গ্রাসে!
পুরো চিত্রটাই পাল্টা যেতে পারে নিমেশে৷ ক্রিকেটঈশ্বর সচিন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘টেস্ট ক্রিকেটে পিচই আসল ম্যাজিসিয়ন৷ স্পোর্টিং পিচ বানালে ম্যাচে অনেক আকর্ষণীয় অ্যাকশন দেখা যায়৷ দর্শকরা অ্যাকশন দেখতে ভালোবাসেন৷ একতরফা বোরিং টেস্ট দর্শকদের না-পসন্দ৷’
Pitches play a crucial role, especially in Test cricket. In order to revive Test cricket and generate excitement, we need to provide more pitches like the one at Perth, where the skills of batsmen and bowlers are truly TESTed. This pitch was by no means “Average”.
— Sachin Tendulkar (@sachin_rt) December 23, 2018


মাস্টার ব্লাস্টার আরও লিখেছেন, ‘স্পোর্টিং পিচে বোলার-ব্যাটসম্যান সবারই আসল পরীক্ষা৷ টেস্ট ক্রিকেটের জয়প্রিয়তা ফেরাতে স্পোর্টিং পিচই তাই আসল চাবিকাঠি৷’ এপ্রসঙ্গে পারথের স্পোর্টিং উইকেটকে উদাহরণ হিসেবে দেখছেন মাস্টার ব্লাস্টার৷
পারথের নতুন অপটাস স্টেডিয়ামের পিচকে এর আগে আইসিসি’র ম্যাচ কমিশনার রঞ্জন মধুগলে অ্যাভারেজ আখ্যা দিয়েছেন৷ অসম বাউন্সের কারণে এই পিচকে অ্যাভারেজ বলা হয়েছে বলে মনে করা হচ্ছে৷ পিচের মান উন্নত করতেই রেটিং দেওয়া শুরু করেছে আইসিসি৷ এর আগে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া ম্যাচে মেলবোর্নের পিচকে পুওর আখ্যা দেওয়া হয়েছিল৷
সচিন অবশ্য পারথের পিচকে কোনও ভাবেই অ্যাভারেজ দেখছেন না৷ ভারতীয় কিংবদন্তি ব্যাটসম্যানের মত, পারথের নতুন স্টেডিয়ামের পিচ স্পোর্টিং ছিল, এবং ভবিষ্যতে টেস্ট ক্রিকেটকে জয়প্রিয় করতে এরকম পিচ আরও তৈরি হওয়া উচিত৷
The post টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা ফেরাতে চাবিকাঠি বাছলেন সচিন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2EHc59a
via IFTTT
Comments
Post a Comment