সাতদিনেও একশো কোটির ক্লাবে নাম লেখাতে পারল না ‘জিরো’

সেই দুষ্টু মিষ্টি হাসি, রোমান্টিক চাহনির যাদুতে একসময় মুগ্ধ হতেন দর্শকরা৷ সেই দিন ধীরে ধীরে অস্তাচলের পথে৷ বলিউডের রোমান্টিক হিরো শাহরুখ খানের যাদু ক্রমশ ফিকে পড়ছে৷ একসপ্তাহ আগে মুক্তি পাওয়া তাঁর ‘জিরো’ ছবিটি ফিল্ম ক্রিটিক থেকে শুরু করে দর্শকদের মন জয় করতে ব্যর্থ হয়েছে৷ অবস্থা এতটাই খারাপ যে মুক্তির এক সপ্তাহ পড়েও ছবিটি একশো কোটির ক্লাবেও নাম লেখাতে পারল না৷

এই বছরটা খানদের জন্য একদমই লাকি নয়৷ অনেকে তো এই বছরকে খান সাম্রাজ্যের পতনের বছর বলছেন৷ শুরুটা হয়েছিল সলমন খানকে দিয়ে৷ জুনে মুক্তি পাওয়া বিগ বাজেটের ছবি রেস থ্রি দর্শকদের হলে টেনে আনতে ব্যর্থ হয়৷ তারপর নভেম্বরে আসে আমির খানের ‘ঠগস অফ হিন্দুস্তান’৷ বলিউডের সবথেকে মেগা বাজেটের ছবি এটি৷ ৩০০ কোটি টাকা বাজেটের এই ছবিতে আমির ছাড়াও ছিলেন অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কাইফ এর মত বড় বড় তারকারা। সেটিও ডাহা ফ্লপ করে৷ দর্শকরা তো টিকিটের টাকা ফেরত দেওয়ার দাবিও জানিয়েছিলেন৷ বাকি ছিলেন শাহরুখ খান৷ তিনিও হতাশ করেন দর্শকদের৷ ক্রিসমাসের আগে মুক্তি পায় জিরো৷ তারপরে খানদের ব্যর্থতার বৃত্ত পূরণ করে দেন বাদশা৷

জিরো ২১ ডিসেম্বর মুক্তি পায়৷ তারপর যতদিন এগিয়েছে ছবিটির ব্যবসা ততই নিচের দিকে গিয়েছে৷ মুক্তির দিন ছবিটি ২০.১৪ কোটির ব্যবসা করে৷ এরপর ২২ ডিসেম্বর ১৮.২২ কোটি, ২৩ ডিসেম্বর ২০.৭১ কোটি, ২৪ ডিসেম্বর ৯.৫০ কোটি, ২৫ ডিসেম্বর ১২.৭৫ কোটি, ২৬ ডিসেম্বর ৬ কোটি, ২৭ ডিসেম্বর ৪ কোটি টাকার ব্যবসা করেছে৷ সব মিলিয়ে ছবিটির মোট কালেকশন ৯১.৩২ কোটি টাকা৷ সব মিলিয়ে জিরো ছবিটি জিরো থেকে গিয়েছে দর্শকদের কাছে৷

The post সাতদিনেও একশো কোটির ক্লাবে নাম লেখাতে পারল না ‘জিরো’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2rZ0PxG
via IFTTT

Comments