ভোটের আগে বড় ধাক্কা, দল ছাড়লেন মোদীর সাংসদ
লখনউ: একদিকে যখন দেশের বিভিন্ন রাজ্যে জমিয়ে প্রচার চালাচ্ছে বিজেপির শীর্ষস্তরের নেতা-মন্ত্রীরা। তার মধ্যেই দল ছাড়লেন এক সাংসদ। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে দল ছাড়লেন সাংসদ সবিত্রীবাই ফুলে। একাধিকবার তিনি যোগী সরকারের বিরুদ্ধে মুখ খুলেছেন। দলের বিরুদ্ধেও কথা বলতে শোনা গিয়েছে তাঁকে।
একটি জনসভায় তিনি বলেন, বিজেপি সরকার পরিকল্পনা করে সংবিধানের সংরক্ষণের বিপক্ষে যাওয়ার কুচক্র তৈরি করছে। তাঁর মতে আম্বেদকরের সংবিধান অনুযায়ী চলতে হবে।
রাম মন্দির ইস্যুতেও দলের বিরুদ্ধে কথা বলেছেন তিনি। সালেমপুরের এক সভায় তিনি বলেন, অযোধ্যায় রাম নয় বুদ্ধ মন্দির হওয়া উচিৎ। সাবিত্রী বলেন, ‘অযোধ্যা রাম মন্দির হতে পারে না। হবে বুদ্ধ মন্দির।” ওই সভাতেই তিনি বলেন, ”আজ যে আমি সাংসদ, তা শুধুমাত্র আম্বেদকরের জন্য।”
The post ভোটের আগে বড় ধাক্কা, দল ছাড়লেন মোদীর সাংসদ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2KXfMZJ
via IFTTT
Comments
Post a Comment