মোদীর সঙ্গে বলিউড মিটিংয়ে নেই কোনও মহিলা, প্রতিবাদ দিয়ার

মুম্বই: ১৮ ডিসেম্বর রাজভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বলিউডের একটি বৈঠক আয়োজিত হয়েছিল৷ বলিউডের তারকা এবং প্রযোজকরা হাজির হয়েছিলেন সেখানে৷ ফিল্ম ইন্ডাস্ট্রির আগামী দিনের কিছু সিদ্ধান্ত এবং আলোচনা নিয়ে বসেছিল এই বৈঠক৷

সেই বৈঠকের কিছু ছবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তর্ক-বিতর্ক৷ বলিউডে অগুন্তি মহিলা প্রযোজক এবং অভিনেত্রী থাকতেও অদ্ভুতভাবে বৈঠকটিতে কোনও মহিলা উপস্থিত ছিলেন না৷ কেন ছিলেন না, তার সদোত্তরও নেই কারও কাছে৷

বলিউডের অভিনেত্রী দিয়া মিরজা জনসমক্ষে প্রশ্ন করে বসলেন অক্ষয় কুমারকে৷ ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে বৈঠকে উপস্থিত রয়েছেন, প্রযোজক রীতেশ সিধওয়ানি, করণ জোহার, রাকেশ রোশন, রনি স্ক্রিউওয়ালা, Central Board of Film Certification (CBFC)-র চেয়ারম্যান প্রসূন যোশী৷

এছাডা়ও ছিলেন Film Producers Guild এর প্রেসিডেন্ট সিদ্ধার্থ রায় কাপুর, অজয় দেবগণ এবং অক্ষয় কুমার৷ অক্ষয় কুমারের আপলোড করা ছবিতেই দিয়া লিখেছেন, কেন এই বৈঠকে কোনও অভিনেত্রী এবং মহিলা প্রযোজক হাজির ছিলেন না৷

দিয়া এই প্রশ্ন তোলায় তাঁর সমর্থনে এগিয়ে এসেছেন অসংখ্য নেটিজেন৷ তাদের প্রশ্ন, ফিল্ম ইন্ডাস্ট্রির সবটাই কী কেবল পুরুষদের জুড়ে৷ একতা কাপুর, রিয়া কাপুর, কিরণ রাও গৌরি খানের মতো প্রযোজকদের ছাডা় কীকরে এই মিটিং সম্ভব হল৷

তাদের আরও দাবি, অন্তত একজন অভিজ্ঞ অভিনেত্রীকে এই মিটিংয়ে আমন্ত্রণ করা উচিত ছিল৷ দিয়া আরও লিখেছেন, আজেকর দিনেও মহিলাদের সেই গুরুত্ব এবং প্রাধান্য দেওয়া হয় না যতটা পুরুষদের দেওয়া হয়ে থাকে৷

The post মোদীর সঙ্গে বলিউড মিটিংয়ে নেই কোনও মহিলা, প্রতিবাদ দিয়ার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2CrMQWY
via IFTTT

Comments