রাজস্থানে বিজোপিকে কুপোকাত করবে ‘লাল’ মরুঝড়
দেবময় ঘোষ, কলকাতা: এক সাংবাদিকের প্রশ্নে বেশ চটে গেলেন অমিত শাহ৷ দিল্লির ১১ নম্বর অশোকা রোডে বসে সাংবাদিক সম্মেলন করছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি৷ ওই সাংবাদিককে বললেন, ‘‘আরে প্রসঙ্গ বদলাচ্ছেন কেন? রাজস্থানে আমরা আবার ক্ষমতার আসছি …৷’’পশ্চিমবঙ্গে রথযাত্রার ভবিষ্যত এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অগণতান্ত্রিক পদক্ষেপ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করতে করতেই রাজস্থানে নির্বাচনের প্রসঙ্গ উঠেছিল৷ যা খুশি করেনি অমিত-কে৷ কারণটাও খুব স্বাভাবিক৷ রাজস্থানের মরুভূমিতে শন শন করে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বইছে৷ বসুন্ধরা রাজে সরকারের বিরোধীতায় সর্বাগ্রে রয়েছেন রাজ্যের কৃষকরাই৷ বামপন্থী কৃষক আন্দোলনের প্রভাবকেই ভয় পাচ্ছে শাসক বিজেপি৷ উৎকন্ঠায় কংগ্রেসও৷
রাজস্থানে বামেরা
সাত রাজনৈতিক দল মিলিয়ে তৈরি হয়েছে ‘রাজস্থান লোকতান্ত্রিক মোর্চা ৷’ জোটে রয়েছে সিপিএম, সিপিআই, সমাজবাদি পার্টি, সিপিআই (এম এল), অজিত সিংয়ের রাষ্ট্রীয় লোক দল, জনতা দল (সেকুলার), মার্কিস্ট কমিউনিস্ট পার্টি৷ তাদের মূল বক্তব্য, বিজেপি কিংবা কংগ্রেস ‘তেলের মাথায় তেল দিয়েছে৷’ রাজস্থানের চাষি, ক্ষেত মজুর, শ্রমিক, দিন মজুর, সংখ্যালঘুরা সর্বনাশের দিন কাটিয়েছে৷ তবে সে দিন শেষ হয়েছে৷ প্রতিবাদের স্বর ভেসে এসেছে রাজ্যের প্রতিটি প্রান্ত থেকে৷ সিপিএম রাজস্থানে ২৯টি আসনে লড়াই করছে৷
রাজস্থান বিধানসভায় ২০০টি আসন রয়েছে৷ ১৯৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে৷ নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী ৭০ শতাংশেরও বেশি ভোট পড়েছে৷ শাসক বিজেপির পথের কাঁটা হয়ে নাকি দাঁড়িয়েছে বামপন্থীরাই৷ শ্রীগঙ্গানগর জেলা বহুদিন থেকেই বামেদের শক্ত ঘাঁটি৷ এখানকার ৬টি বিধানসভার মধ্যে চারটিতে প্রার্থী দিয়েছে সিপিএম৷ রাজ্যে গরীব মানুষের একমাত্র কন্ঠস্ব যে বামপন্থীরাই তা বিশ্বাসকরতে শুরু করেছে রাজস্থানের মানুষ৷ ভোটের আগে রামলীলা ময়দানের জনসভায় বিশাল জনতার সামনে বক্তব্য রেখেছেন পার্টির কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য হান্নান মোল্লা, বিধানসভায় সিপিএমের দলনেতা অমরা রাম এবং পলিটব্যুরো সদস্য মানিক সরকার৷ ওই জনরাশি শাসকের কপালে ভাঁজ ফেলেছে৷
জাতের পাতে ভোট ভাগাভাগি
রাজস্থানে ‘কাস্ট পলিটিক্স’ভোটের ময়দানে একটি গুরুত্বপূর্ণ বিষয়৷ বলা হয়, রাজপুতরা বিজেপির দিকেই ঝুঁকে৷ আবার জাঠরা কংগ্রেসের পক্ষে৷ উপজাতি, মিনারা অনেকেই বিজেপির দিকে ঝুঁকে আছেন৷ আবার পশুপালক, গুজ্জররা কিন্তু কংগ্রেসকে সমর্থন করেন৷ মেঘওয়াল এবং মুসলমানরা বিজেপি এবং কংগ্রেসের দিকেই ভাগাভাগি হয়েছে৷ তবে একটি দেওয়া লিখন স্পষ্ট দেখা যাচ্ছে, গরীব মানুষ সিপিআই এমের দিকে ঝুঁকছে৷ রাজস্থানে ৭০ শতাংশ ভোটই নাকি জাতি নির্ভর৷ এই জাতপাতের রাজনীতির বিরুদ্ধাচরণ করেই ভোট ময়দানে ফায়দা তুলতে চেয়েছে সিপিএম৷ লালপার্টির বক্তব্য, দলিত, নিন্মবর্গ থেকে দিনমজুর, চাষিরাই তাদের ভোটব্যাংক৷ এরাই সম্মিলিত ভাবে এক জাতি৷
চাষিরা কেন বদল চাইছেন
রাজস্থানে চাষের জল নেই৷ বর্ষার জল ঘরে রাখলে ৮৭ শতাংশ জমিতে চাষ করা যেত৷ কিন্তু রাজ্য সরকার নদী জোড়ার কাজ করছে৷ সিপিএমের মতে এটি একটি ‘ফাঁপা প্রকল্প ৷’ কালীসিন্ধ এবং গম্ভীরী নদী জোড়ার কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সিপিএমের রাজস্থানের সম্পাদক অমরা রাম৷ স্বামীনাথন কমিটির সুপারিশ অনুযায়ী চাষিদের জন্য ব্যাংক কৃষিঋণ এবং উপযুক্ত বিপণনের ব্যবস্থার কথা বলা হয়েছে৷ কেন্দ্রে মোদী সরকার স্বামীনাথন কমিটির সুপারিশ কে গুরুত্ব দেয় না৷
কংগ্রেসের বিরুদ্ধে কী বলছে সিপিএম
সিপিএমের মনে বাবা রাজেশ পাইলটের সুনাম নিয়ে ঘুরছে সচিন পাইলট৷ এছাড়া তেমন যোগ্যতা নেই৷
The post রাজস্থানে বিজোপিকে কুপোকাত করবে ‘লাল’ মরুঝড় appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Pm16Ux
via IFTTT
Comments
Post a Comment