“যো মন্দির বানায়েগা, ভোট উসি কো জায়েগা”
লখনউ: এগিয়ে আসছে ভোট। আর ততই জোরদার হচ্ছে রাম মন্দিরের দাবি। জায়গায় জায়গায় উঠছে গেরুয়া স্লোগান। এবার সেই মন্দিরের দাবিতেই বক্তব্যের মাঝে অপদস্থ হতে হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। তাঁর বক্তব্য চলাকালীনই মন্দিরের দাবিতে চীৎকার করে উঠল দর্শকরা।
লখনউয়ের এক অনুষ্ঠানে এই ঘটনায় রীতিমত অস্বস্তিতে পড়ে যান রাজনাথ সিং ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যুব কুম্ভ উপলক্ষে ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজনাথ। সেখানেই বক্তব্য রাখছিলেন তিনি। হঠাৎই দর্শকাসন থেকে চীৎকার শোনা যায়, ”যো মন্দির বানায়েগা, ভোট উসি কো জায়েগা।”
দর্শকদের শান্ত করতে রাজনাথ সিং বলেন, অযোধ্যাতেই হবে রাম মন্দির। অনুষ্ঠানের আয়োজনকরা তাঁদের শান্ত হয়ে বসতে অনুরোধ করেন ও মন্ত্রীর বক্তব্য শুনতে বলেন।
একই অনুষ্ঠানে একই পরিস্থিতে পড়তে হয় যোগীকেও। তাঁর বক্তব্যের সময়ই শোনা যায় একই আওয়াজ। তিনিও আশ্বাস দিয়ে বলেন, ”যখনই রাম মন্দির হোক না কেন, সেটা অযোধ্যাতেই হবে।” তিনি আরও বলেন, রাম জন্মভূমিতে মন্দিরে তৈরি করলে সেটা তাঁরাই করবেন, অন্য কেউ নয়।
The post “যো মন্দির বানায়েগা, ভোট উসি কো জায়েগা” appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Cw8DwR
via IFTTT
Comments
Post a Comment