জিতছেন গেহলট- কমিশন নয়, ফল ঘোষণা করল কংগ্রেস
জয়পুর: আগামীকাল মঙ্গলবার রাজস্থান, মধ্যপ্রদেশ সহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল ঘোষণা৷ তার একদিন আগেই রাজস্থানের সর্দারপুরা কেন্দ্রের ফল ঘোষণা হয়ে গেল৷ কংগ্রেস প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট এই কেন্দ্র থেকে জয়ী হয়েছেন৷ তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ৩০ হাজারের বেশি ভোটে হারিয়েছেন৷
অবাক হবেন না৷ নির্বাচন কমিশন এই ঘোষণা করেনি৷ কংগ্রেসের তরফে এই দাবি করা হচ্ছে৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলটের জয়ের আগাম ঘোষণা করে দিয়েছে হাত শিবির৷ এমনকী তিনি যে ৩০ হাজার ভোটে জিতছেন সেটি ফলাও করে প্রচার করা হচ্ছে৷ আবার সর্দারপুরা কেন্দ্রটি থেকে এর আগে চারবার জয়ী হয়েছেন অশোক গেহলট৷ এই কেন্দ্রটিকে হাতের তালুর মতো চেনেন তিনি৷ ভোটারদের সঙ্গে তাঁর জনসংযোগও খুব ভালো৷

এবারও অশোক গেহলটের জয়ের আশা অনেক উজ্জ্বল৷ কংগ্রেসের তরফে যা দাবি করা হচ্ছে তার মধ্যে অনৈতিকা কিছু নেই৷ চূড়ান্ত রায় বেরনোর আগে এমন দাবি হামেশাই বিভিন্ন দলের নেতা কর্মীরা করেই থাকেন৷ কিন্তু কংগ্রেসের কিছু অত্যুৎসাহী নেতা কর্মীরা আরও একধাপ এগিয়ে পোস্টার বানিয়ে সারা যোধপুরে ছড়িয়ে দিয়েছে৷ তাতে এটাই লেখা অশোক গেহলট ৩০ হাজারের বেশি ভোটে জিতছেন৷
ফল ঘোষণার আগে কংগ্রেসের এই পোস্টারকে ঘিরে বিতর্ক দেখা দিয়েছে৷ বিজেপির তরফে প্রবল সমালোচনা করা হয়৷ পরে চাপের মুখে সব পোস্টার, বিলবোর্ড সরিয়ে নেওয়া হয়৷
The post জিতছেন গেহলট- কমিশন নয়, ফল ঘোষণা করল কংগ্রেস appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2EmFmXy
via IFTTT
Comments
Post a Comment