ধর্ষণের চেষ্টার অভিযোগে নিষ্ক্রিয় পুলিশ, নিদান দিল সালিশি

মালদহ: ৬২ বছরের এক বিধবাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে৷ এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজার নরহট্টা গ্রাম পঞ্চায়েতে৷ কিন্তু এই ঘটনায় পুলিশের ভূমিকা দেখে হতাশ ওই বৃদ্ধা ও গ্রামবাসী৷ তাই বাধ্য হয়েই সালিশি সভা করে যুবককে গ্রাম ছাড়া করে গ্রামবাসীরা৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বুধবার গৌতম কর্মকার নামে ওই যুবক ওই বৃদ্ধার ঘরে যায়৷ তাকে একা পেয়ে ধারালো অস্ত্র দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে গৌতম৷ কোনওক্রমে ওই যুবকের হাত থেকে নিজেকে রক্ষা করে গ্রামবাসীদের কাছে ছুটে যায় বৃদ্ধা।

অবস্থা বেগতিক দেখে এলাকা ছেড়ে পালিয়ে যায় গৌতম। এরপর ইংরেজবাজার থানার পুলিশের দ্বারস্থ হয় নির্যাতিত ওই বৃদ্ধা। তার সঙ্গে ছিল গ্রামবাসীরাও৷ থানায় গিয়ে ঘটনার বিবরণ দেয় তিনি৷

স্থানীয়দের অভিযোগ, ঘটনার দুই দিন কেটে গেলেও কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ৷ ঘটনার পর থেকে পলাতক গৌতমকে ধরতেও পুলিশ অক্ষম৷ তাই বাধ্য হয়ে শুক্রবার গ্রামবাসীরা সালিশি সভা করে।

তাতে গৌতম কর্মকারকে এলাকা থেকে তাড়িয়ে দেওয়ার বিধান দেওয়া হয়। গৌতমের ঘরে তালাও ঝুলিয়ে দেয় তাঁরা। ঘটনার পরিপ্রেক্ষিতে একটা মাস পিটিশন ইংরেজবাজার থানায় জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন গ্রামবাসীরা৷

The post ধর্ষণের চেষ্টার অভিযোগে নিষ্ক্রিয় পুলিশ, নিদান দিল সালিশি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2CEcSGF
via IFTTT

Comments