সামনে স্পা! আর ভিতরে ঢুকলেই দেহ ব্যবসার রমরমা কারবার

গুরুগ্রাম:  বড়সড় মধুচক্রের পর্দাফাঁস! শহরের মলের মধ্যে মধুচক্র চালানোর অপরাধে সাতজনকে গ্রেফতার করল পুলিশ। গুরগাঁও মলের মধ্যে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে রমরমিয়ে চলছিল সেক্স-র‍্যাকেট। তাও আবার কিনা স্পায়ের আড়ালে। মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে ওই স্পা-সেন্টারে হানা দেয় পুলিশ। সেখান থেকে হাতেনাতে সাতজনকে গ্রেফতার করে পুলিশ। এভাবে মলের মধ্যে থেকে এভাবে মধুচক্রের আসর ভাঙায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, এক পুলিশ আধিকারিককে তাঁর পরিচয় গোপন রেখে সেখানে পাঠানো হয়। স্পায়ের দায়িত্বে থাকা এক কর্মীর সঙ্গে এই বিষয়ে কথাবার্তা শুরু করেন ওই পুলিশ কর্মী। এরপর পুরো বিষয়টি নিশ্চিত অর্থাৎ টাকা-পয়সার ফাইনাল হলে ওই স্পায়ের মধ্যে হানা দেয় পুলিশ।

হাতেনাতে অভিযুক্তদের গ্রেফতার করা হয় সেখান থেকে। ঘটনাস্থল থেকে ছয়জন মহিলা এবং এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ওই ব্যক্তিই পুরো মধুচক্র চালোনা করতেন বলে জানতে পেরেছে পুলিশ।

অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিয়ে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

The post সামনে স্পা! আর ভিতরে ঢুকলেই দেহ ব্যবসার রমরমা কারবার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2EOAdqr
via IFTTT

Comments