সত্যিই কি ক্যান্সারে ভুগছেন শাহিদ কাপুর? জেনে নিন আসল সত্যিটা
মুম্বই : অভিনেতা শাহিদ কাপুরের পাকস্থলিতে ক্যান্সার৷ এমনই খবরে ইদানিং ভরছে সোশ্যাল মিডিয়া৷ এই খবরে সাইবারদুনিয়ায় জল্পনা উঠেছে তুঙ্গে৷ শাহিদের সোশ্যাল মিডিয়ায় অসংখ্য ফ্যানেদের একটাই প্রশ্ন কেমন আছেন শাহিদ৷
প্রথমদিকে শাহিদ এই বিষয় তেমন কান না দিলেও এবারে ক্ষোভ উগড়ে দিচ্ছেন তাঁর পরিবার৷ ক্যান্সারের খবর পুরোপুরি মিথ্যে বলে দাবি করেছেন তাঁরা৷ সংবাদমাধ্যমের সামনে এও পরিষ্কার করে দিয়েছেন যে শাহিদ একেবারে সুস্থ রয়েছেন৷

জানা গিয়এছে অভিনেতার পরিবারের এক সদস্য সম্প্রতি জানিয়েছেন, “এই ধরণের গুজব কেউ কীকরে ছড়িয়ে দেয় বুঝতে পারি না৷ এই সব খবর পায়ই বা কোথা থেকে৷ নিম্নমানের এই কাজ একেবারেই গ্রহণযোগ্য নয়৷”
অন্যদিকে শাহিদের ম্যানেজার আকাঙ্খাও রিউমারের সম্বন্ধে বলেছেন শাহিদের কোনও নিন্দুকই এই খবর ছড়িয়েছে৷ যদিও শাহিদ পুরো বিষয়টিকে হেসে উড়িয়ে দিয়েছেন৷ তাঁর মতে এই সমস্ত গুজবে কান দেওয়া মানে সময় নষ্ট৷

প্রসঙ্গত, তেলেগু ছবি ‘অর্জুন রেড্ডি’র হিন্দি রিমেক নিয়ে ব্যস্ত অভিনেতা৷ শরু হয়ে গিয়েছে ছবির শ্যুটিং৷ এই ফিল্মের জন্য নিজের পুরো লুক বদলে ফেলেছেন শাহিদ৷ সোশ্যাল মিডিয়ায় নিজের কিছু ছবিও শেয়ার করেছেন ইনস্টাগ্রামে৷
The post সত্যিই কি ক্যান্সারে ভুগছেন শাহিদ কাপুর? জেনে নিন আসল সত্যিটা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2RLD4Er
via IFTTT
Comments
Post a Comment