৩২ কোটি টাকার প্রতারণায় গ্রেফতার জনপ্রিয় প্রযোজক

মুম্বই: বলিউডের জনপ্রিয় প্রযোজক প্রেরণা আরোরাকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশের Economics Offences Wing (EOW). প্রেরণার বিরুদ্ধে ৩২ কোটি টাকার প্রতারণার অভিযোগে এনেছেন ফিল্মমেকার বাসু ভাগনানি৷

জানা গিয়েছে, প্রেরণা, বাসুর ‘পুজা’ এন্টারটেনমেন্ট থেকে নিজের ফিল্মের জন্য টাকা নিয়েছিলেন৷ একই ভাবে অন্যান্য বহু সংস্থা থেকে টাকা নিয়েছিলেন প্রেরণা৷ মোট ৩২ কোটি টাকার প্রতারণা করেছেন বলে অভিযোগ৷

ডিসেম্বরের ১০ তারিখ পর্যন্ত EOW কাস্টেডিতেই থাকবেন প্রেরণা৷ মিস্টার ভাগনানির কথায়, প্রেরণা আগেও তাঁকে ‘ফানে খান’ এবং ‘বত্তি গুল মিটার চালু’ ছবির জন্য টাকা নিয়েছিলেন প্রেরণা৷

The post ৩২ কোটি টাকার প্রতারণায় গ্রেফতার জনপ্রিয় প্রযোজক appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2EkUsgl
via IFTTT

Comments