ছেলেবেলার গলি ক্রিকেটের স্মৃতি ফিরতে চলেছে বিগ ব্যাশে
মেলবোর্ন: আত্মপ্রকাশের পর থেকে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-২০ লিগ ‘বিগ ব্যাশ’ নতুন নতুন দিকের হদিশ দিয়ে চলেছে ক্রিকেটবিশ্বকে৷ হেলমেট ক্যাম, জিংস স্ট্যাম্পের প্রচলনের পর এবার বিগ ব্যাশ লিগ ক্রিকেটের দীর্ঘদিনের ট্র্যাডিশন বদলে দিতে চলেছে আসন্ন মরশুমে৷ পরিবর্তে এমন বড় মঞ্চে ফেরাতে চলেছে ছেলেবেলার গলি ক্রিকেটের স্মৃতি৷
আধুনিক ক্রিকেটে পিচ ও পরিবেশেকে যথাযথ ব্যবহারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালণ করে কয়েন টস৷ অতীতে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকট বোর্ড পরীক্ষামূলকভাবে টস তুলে দিয়ে হোম টিমের পছন্দকে প্রাধান্য দেওয়ার কথা বিবেচনা করলেও সেই টসের ধরণ এবার আমূল বদলে দিতে চলেছে বিগ ব্যাশ৷
আরও পড়ুন: বিশ্বরেকর্ড গড়ে এবি’র সঙ্গে একাসনে পন্ত
আসন্ন মরশুমে বিগ ব্যাশে টসের জন্য কয়েনের বদলে ব্যবহার করা হবে ক্রিকেট ব্যাট৷ ঠিক ছেলেবেলার পাড়া ক্রিকেটে যেমন ব্যাটকে ঘুরিয়ে উপর দিকে ছুঁড়ে দেওয়া হয়, এবং বিপক্ষ ক্যাপ্টেন উঁচু না সমতল বলে কল করে, এবার বিগ ব্যাশে দেখা যাবে হুবহু সেই ছবি৷
হোম টিমের ক্যাপ্টেন ব্যাট ছুঁড়ে টস করবেন এবং অ্যাওয়ে ক্যাপ্টেন উঁচু বা সমতল বলে কর করবেন৷ সূচি অনুযায়ী ব্রিসবেন হিটের নতুন অধিনায়ক ক্রিস লিগ প্রথমবার ব্যাট ছুঁড়ে টস করবেন এবং কল করবেন অ্যাডিলেড স্ট্রাইকার্সের ক্যাপ্টেন৷
আরও পড়ুন: ‘…মুখে চলে এসেছিল’, অশ্লীল মন্তব্য শাস্ত্রীর
বিগ ব্যাশ লিগের প্রধান কিম ম্যাককনি নতুন এই প্রথা সম্পর্কে বলেন, ‘আমার মতে বিগ ব্যাশের এটা একটা দারুণ উদ্যোগ৷ ছেলেবেলায় ক্রিকেট খেলার সময় কয়েন টস দেখা যায় না৷ গলি ক্রিকেটে শিশুরা ব্যাট ছুঁড়েই টস করে থাকে৷ বিগ ব্যাশ সেই স্মৃতিটাই ফিরিয়ে আনতে চলেছে৷’
The post ছেলেবেলার গলি ক্রিকেটের স্মৃতি ফিরতে চলেছে বিগ ব্যাশে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2EpqOGI
via IFTTT
Comments
Post a Comment