‘মনমোহন সিং’কে সমর্থন বিজেপির, বিরোধিতায় কংগ্রেস

নয়াদিল্লি: ছবির বিষয়বস্তুই রাজনৈতিক৷ তাই ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ ছবিটিতে রাজনীতির রঙ লাগতে বেশি দেরি হল না৷ বৃহস্পতিবার ট্রেলার মুক্তির পরই ছবিটিকে কেন্দ্র করে বিজেপি ও কংগ্রেসের মধ্যে এখন রাজনৈতিক কাজিয়া তুঙ্গে৷ সিনেমাটি তৈরির পিছনে রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে বলে অভিযোগ কংগ্রেসের৷ মুক্তির আগে বিশেষ স্ক্রিনিংয়ের দাবি জানিয়েছে তারা৷

শুক্রবার কংগ্রেস সাংসদ পিএল পুনিয়ার অভিযোগ, এটা পুরোপুরি বিজেপির গেম৷ পাঁচ বছর শেষ হতে চলল৷ মানুষকে বলার মতো আর কিছু বাকি নেই তাদের৷ তাই আসল সমস্যা থেকে জনগণের দৃষ্টি এই কৌশল নিয়েছে বিজেপি৷ কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালারও অভিযোগ, ছবিটিকে নিয়ে বিজেপি ভুয়ো প্রচার করছে৷ তবে এতকিছুর পরেও কংগ্রেসকে দমানো যাবে না৷ তারা সরকারের বিরুদ্ধে লাগাতার প্রচার করেই যাবে৷

বৃহস্পতিবার মুক্তি পায় দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার ছবির ট্রেলার৷ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জীবনীর উপর লেখা তাঁরই মিডিয়া উপদেষ্টা সঞ্জয় বারুর বিতর্কিত বইটি সিনেমার উপপাদ্য৷ তিন মিনিটের ট্রেলারে ২০১৪ সালের লোকসভা ভোটের সময়ের আগের কংগ্রেসের আভ্যন্তরীণ রাজনীতির নানা অজানা কাহিনী তুলে ধরা পড়েছে৷ ট্রেলারটি শুরু হয়েছে একটি ডায়লগ দিয়ে৷ যেখানে বলা হয়েছে মহাভারতে দুটি পরিবার ছিল৷ কিন্তু ভারতে তো একটি পরিবার৷ এই একটি পরিবার বলতে গান্ধী পরিবারের কথা বলা হয়েছে তা বলাই বাহুল্য৷

বিজেপির তাদের ট্যুইটার হ্যান্ডেলের ছবির ট্রেলারটি শেয়ারও করে৷ গান্ধী পরিবারকে খোঁচা মেরে বিজেপির ট্যুইট, দশ বছর ধরে একটি পরিবার দেশ শাসন করে গিয়েছে৷ প্রধানমন্ত্রীর যোগ্য উত্তরসূরি তৈরি না হওয়া পর্যন্ত মনমোহন সিং কী শুধু প্রতিনিধির ভূমিকা পালন করে গিয়েছেন?

ছবিতে মনমোহন সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন বিজেপি ঘনিষ্ঠ অভিনেতা অনুপম খের৷ জানান, ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে৷ তাছাড়া রাহুল গান্ধী তো বাকস্বাধীনতার উপর জোর দেন৷ কংগ্রেস সমর্থকদের বলুক তারা যেন বাকস্বাধীনতার পথে বাধা হয়ে না দাড়ায়৷ একই কথা বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর৷ জানান, কংগ্রেস তো সবসময় মুখে বাকস্বাধীনতার স্বপক্ষে বড় বড় বুলি আওড়ায়৷ তাহলে এখন বাকস্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলছে কেন?

The post ‘মনমোহন সিং’কে সমর্থন বিজেপির, বিরোধিতায় কংগ্রেস appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2EQUTya
via IFTTT

Comments