কোহলির ঘাড়ে নিঃশ্বাস উইলিয়ামসনের, ব়্যাংকিংয়ে লাফ পূজারার
দুবাই: বিশ্বব়্যাংকিংয়ে বিরাট কোহলির ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন কেন উইলিয়ামসন৷ পান থেকে চুন খসলে বিরাট সিংহাসন কেড়ে নিতে পারেন কিউয়ি অধিনায়ক৷ অন্যদিকে আইসিসি ব়্যাংকিংয়ে দ্রুত এগচ্ছেন পূজারা৷ চেতেশ্বরের উত্থানে আইসিসির ব্যাটসম্যানদের তালিকার প্রথম পাঁচে ভারতীয়দের সংখ্যা বেড়ে হল দুই৷
আরও পড়ুন: স্মিথ-ওয়ার্নারের জন্য অনুশোচনা কোহলির
বেশ কিছুদিন ধরে ব্যাটসম্যানদের ব়্যাংকিংয়ে প্রথম চারটি স্থান ছিল যথাক্রমে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড অধিনায়কের দখলে৷ স্টিভ স্মিথ নির্বাসিত হওয়ার পর থেকে লড়াইটা কোহলি, উইলিয়ামসন ও রুটের মধ্যে ত্রিমুখী হয়ে দাঁড়ায়৷ বেশ কিছুদিন প্রতিযোগীতামূলক ক্রিকেটের বাইরে থাকায় স্মিভ স্মিথের পিছনে হাঁটা স্বাভাবিক৷ তবে রুটকে লড়াই থেকে ছিটকে দিয়ে পূজারা মাথা গলিয়ে দিলেন প্রথম চারে৷
আরও পড়ুন: বিরাটদের ঐতিহাসিক জয়ে ১৫ বছর আগে ফিরে গেলেন সচিন
বিরাট কোহলি যতারীতি ব্যাটসম্যানদের তালিকার শীর্ষে রয়েছেন৷ এই মুহূর্তে তাঁর সংগৃহীত রেটিং পয়েন্ট ৯২০৷ পাকিস্তানের বিরুদ্ধে নিউজিল্যান্ডকে টেস্ট সিরিজ জেতানো পারফরম্যান্সের সুবাদে উইলিয়ামসন প্রথমবার ৯০০ রেটিং পয়েন্টের গণ্ডি পেরিয়ে গেলেন৷ তাঁর সংগৃহীত রেটিং পয়েন্ট ৯১৩৷ স্মিথকে টপকে উইলিয়ামসন চলে আসেন বিশ্বব়্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে৷ কিংবদন্তি রিচার্ড হ্যাডলির পর উইলিয়ামসন দ্বিতীয় কিউয়ি ক্রিকেটার, যিনি ৯০০ রেটিং পয়েন্ট ছুঁয়ে ফেলেন৷
আরও পড়ুন: ভারতের ঐতিহাসিক জয়ে বিরাট প্রশংসায় সৌরভ
অ্যাডিলেডের দুরন্ত পারফরম্যান্সে ভর করে চেতেশ্বর পূজারা ব়্যাংকিংয়ে পিছনে ফেলে দিলেন জো রুট ও ডেভিড ওয়ার্নারকে৷ তিনি চলে আসেন তালিকার চার নম্বরে৷ এছাড়া অজিঙ্কা রাহানে দু’ধাপ উঠে এসে অবস্থান করছেন ১৮তম স্থানে৷
বোলারদের ব়্যাংকিংয়ে এক ধাপ উন্নতি করে রবিচন্দ্রন অশ্বিন চলে এসেছেন ছ’য়ে৷ পাঁচে রয়েছেন রবীন্দ্র জাদেজা৷ প্রথম কুড়িতে নেই আর কোনও ভারতীয়৷ শীর্ষ স্থান ধরে রেখেছেন কাগিসো রাবাদা৷ অলরাউন্ডারদের তালিকার দ্বিতীয় স্থানে টিকে রয়েছেন জাদেজা৷
The post কোহলির ঘাড়ে নিঃশ্বাস উইলিয়ামসনের, ব়্যাংকিংয়ে লাফ পূজারার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Eqoijc
via IFTTT
Comments
Post a Comment