দেশকে ভাগ করার খেলায় নেমেছেন নাসিরুদ্দিন: উমা ভারতী

নয়াদিল্লি: দেশকে ভাগ করার চক্রান্ত করছে কিছু মানুষ৷ বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহের মন্তব্য সেই চক্রান্তের সামিল৷ সোমবার বলিউড অভিনতাকে তোপ দাগলেন আরও এক বিজেপি নেত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী৷ তবে যারা এই দেশভাগের খেলায় মেতেছেন তারা উচিত শিক্ষা পাবে বলে জানান এই কট্টর হিন্দুত্ববাদী নেত্রী৷

এক নিউজ পোর্টালকে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘‘দেশের বিরুদ্ধে এখন ষড়যন্ত্র করা হচ্ছে৷ নাসিরুদ্দিন শাহের মন্তব্য সেই ষড়যন্ত্রের অংশ৷ কিছু মানুষ দেশ ভাগের খেলায় মেতেছেন৷ কিন্তু তাদের সমুচিত জবাব দেব আমরা৷’’ উমা ভারতী ছাড়াও হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর নাসিরের ধর্মীয় অসহিষ্ণুতা মন্তব্যকে ভালোভাবে নেননি৷ জানান, যেদেশে তিনি নিরাপদ বোধ করবেন সেই দেশে চলে যান৷ বলেন,‘‘ দেশে থাকতে ভয় লাগছে এই মন্তব্য করা ঠিক হয়নি৷ তাহলে যেদেশে তিনি নিরাপদ ও সুরক্ষিত বোধ করবেন সেই দেশে চলে যাক৷’’

দেশে ধর্মীয় অসহিষ্ণুতার পরিবেশ নিয়ে আতঙ্ক প্রকাশ করেছিলেন প্রবীণ এই বলিউড অভিনেতা৷ বুলন্দশহরের হিংসা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, পুলিশ অফিসারের তুলনায় দেশে এখন গোরুর প্রাণের মূল্য বেশি৷ এই মন্তব্যের জন্য সমালোচনার মুখে পড়েন তিনি৷ নাসিরুদ্দিনের গায়ে দেশদ্রোহী, বিশ্বাসঘাতক ও পাকিস্তানের চরের তকমা সেঁটে দেওয়া হয়৷ এমনকী তাঁকে পাকিস্তানে যাওয়ার টিকিট পাঠিয়ে দেওয়া হয়৷ রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর বলেন, বিশ্বের সবথেকে নিরাপদ দেশে কেউ যদি নিরাপত্তার অভাব বোধ করে তাহলে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন৷

The post দেশকে ভাগ করার খেলায় নেমেছেন নাসিরুদ্দিন: উমা ভারতী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2rQq3xY
via IFTTT

Comments