ট্রাইয়ের নির্দেশে প্রায় বন্ধ সিরিয়াল-সিনেমা! প্রতিবাদে কেবল অপারেটররা
স্টাফ রিপোর্টার, মেদিনীপুর: টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাইয়ের নয়া নিয়মে মাথায় হাত আমজনতার৷ অবস্থা এমন যে বাঙালির বিনোদনে এবার বাজেটের ভাবনা! ড্রইংরুমের বিনোদনে কাটছাঁট করার কথা ভাবনা চিন্তায় চলে এসেছে ইতিমধ্যেই৷
কারণ, ট্রাইয়ের নতুন নির্দেশিকায় বলা হয়েছে সমস্ত মানুষকে নূন্যতম ১০০ টি ফ্রি টু এয়ার চ্যানেল নিতে হবে বাধ্যতামূলক এবং তার জন্য মূল্য নির্ধারণ করা হয়েছে ১৩০ টাকা + (১৮% জিএসটি) অর্থাৎ ১৫৩ টাকা ৪০ পয়সা। এরপর গ্রাহকরা নিজেদের পছন্দমতো একেকটি পে – চ্যানেল নিতে পারবে। বিভিন্ন পে-চ্যানেলের মূল্য রয়েছে বিভিন্ন রকম। যেমন – স্টার জলসা ১৯ টাকা +(১৮% জিএসটি), জি বাংলা – ১৯ টাকা +(১৮% জিএসটি)।

ট্রাইয়ের নয়া নিয়মের প্রতিবাদে সারা দেশেই বিক্ষোভের আঁচ মিলেছে৷ সেই আন্দোলনে এবার সামিল পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট কেবল অপারেটর অ্যাসোসিয়েশন। রবিবার রাতে শহরের একটি লজে এক সাংবাদিক বৈঠক করে তারা৷ অ্যাসোসিয়েশনের পক্ষে অরুণ চৌধুরী, জয়ন্ত মন্ডল, পার্থ রায় জানান, ট্রাই এর এই নতুন নির্দেশিকার ফলে একদিকে যেমন ধংস হয়ে যাওয়ার পথে কেবল টিভি ব্যবসা। তেমনই অন্যদিকে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষও বঞ্চিত হবেন বিনোদন থেকে।
অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়, এই নয়া নির্দেশে বর্তমানে গ্রাহকরা যে টাকায় যে সমস্ত চ্যানেলগুলি দেখতে পাচ্ছেন, আগামী ২৯শে ডিসেম্বরের পর ট্রাইয়ের নতুন নির্দেশিকা অনুযায়ী গ্রাহকদের সেই সমস্ত চ্যানেল দেখার জন্য ৪০০-৫০০ টাকা খরচ করতে হবে। যা একটি মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষের নাগালের বাইরে। এছাড়াও এরফলে ক্ষতিগ্রস্থ হবে কেবল টিভি অপারেটরদের ব্যাবসাও।

তার কারণ, বর্তমানে কেবল অপারেটরদের কাছে সেই পরিকাঠামো বা প্রযুক্তি নেই যার দ্বারা বিভিন্ন গ্রাহকদের পছন্দমতো চ্যানেল নির্ধারণ করে দিতে সক্ষম হবেন তারা। একই সাথে তারা দাবি করেন, মেট্রোপলিটন সিটিগুলির সাথে মফস্বল ও গ্রামাঞ্চলের মূল্য আলাদা করা, গোটা দেশ ব্যাপী এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সর্বস্তরের মানুষদের সাথে আলোচনা, নতুন নির্দেশিকা চালু করার আগে কেবল অপারেটরদের প্রযুক্তি ও পরিকাঠামো গড়ে তুলতে পর্যাপ্ত সময় দেওয়া হোক।
আগামী কয়েকদিন দফায় দফায় বিভিন্ন আন্দোলন কর্মসূচিও গ্রহণ করা হয়েছে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলে জানানো হয়েছে। ২৯ তারিখ থেকে নিয়ম চালু হওয়ার সাথে সাথে ধর্মঘটে নামবেন তাঁরা বলে কার্যত হুঁশিয়ারি দেয় এই সংগঠন৷
The post ট্রাইয়ের নির্দেশে প্রায় বন্ধ সিরিয়াল-সিনেমা! প্রতিবাদে কেবল অপারেটররা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2T7Jy0q
via IFTTT
Comments
Post a Comment