দেশে ফিঁদায়ে হামলার ছক কষেছিল আইএস: এনআইএ
নয়াদিল্লি: দেশের একাধিক ভিআইপি ও গুরুত্বপূর্ণ জায়গায় আত্মঘাতী বিস্ফোরণ ও ফিঁদায়ে হামলার ছক কষেছিল আইএসের নতুন মডিউল৷ রাজনীতিবিদের অনেকেই ছিল তাদের হিটলিস্টে৷ দিল্লি ও উত্তরপ্রদেশের ১৬টি জায়গায় আইএস ধরপাকড়ের পর ১৬ জনকে আটক করা হয়৷ তাদের মধ্যে থেকে ১০ জনকে গ্রেফতার করে এনআইএ৷ প্রাথমিক ভাবে তাদের জেরা করতেই মেলে এই তথ্য৷
এদিন দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে এনআইএ’র আইজি অশোক মিত্তল জানান, প্রস্তুতির ধরন দেখে অনুমান এরা ফিঁদায়ে হামলার ছক কষেছিল৷ নয়া মডিউলের গ্যাং লিডার হল মুফতি সোহেল৷ দিল্লির বাসিন্দা হলেও উত্তরপ্রদেশের আমরোহার একটি মসজিদের মৌলবী সে৷ সেই আইএসের নতুন মডিউলকে পরিচালনা করছে৷ তাকে গ্রেফতার করা হয়েছে৷ এছাড়া ধৃতদের তালিকায় আছে একজন সিভিল ইঞ্জিনিয়ার, একজন পড়ুয়া ও একজন অটো ড্রাইভার৷ সকলের নাম পরিচয় পড়ে জানানো হবে বলে এনআইএ’র তরফে জানানো হয়েছে৷
এদিন যে ১৬টি জায়গায় তল্লাশি চালিয়ে ১০০টি মোবাইল ফোন, ১৩৫টি সিম কার্ড, ল্যাপটপ ও নগদ ৭ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার হয়েছে৷ এছাড়া দিল্লির সিলামপুর ও উত্তরপ্রদেশের আমরোহা, হাপুর, মেরুট ও লখনউ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক, অস্ত্র, পিস্তল, দেশি রকেট লঞ্চার ইত্যাদি বাজেয়াপ্ত হয়েছে৷
The post দেশে ফিঁদায়ে হামলার ছক কষেছিল আইএস: এনআইএ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Ai3nvk
via IFTTT
Comments
Post a Comment